কালান্তর নিউজ ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৬, ১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন, জোরালো প্রতিবাদে স্থানীয়রা

সাতক্ষীরার শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকায় শ্যামনগর উপজেলা নাগরিক ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিগত সরকারের আমলে পৌরসভার নীতিমালা ও নির্ধারিত মানদণ্ড যথাযথভাবে অনুসরণ না করেই শ্যামনগরের মতো একটি দরিদ্র ও উপকূলীয় জনপদের ওপর পৌরসভা চাপিয়ে দেওয়া হয়েছে। তাদের দাবি, শ্যামনগর পৌরসভা গঠনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অবকাঠামোগত সক্ষমতা অর্জন না করেই পৌরসভা প্রতিষ্ঠা করা হয়েছে।
বক্তারা বলেন, একটি পৌরসভা প্রতিষ্ঠার মূল লক্ষ্য হওয়া উচিত নাগরিকদের জীবনমানের উন্নয়ন, উন্নত সেবা নিশ্চিত করা এবং পরিকল্পিত নগর ব্যবস্থাপনা গড়ে তোলা। কিন্তু শ্যামনগর পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে কাঙ্ক্ষিত নাগরিকসেবা নিশ্চিত হওয়ার পরিবর্তে সাধারণ মানুষের ভোগান্তি আরও বেড়েছে বলে তারা দাবি করেন।
তাদের ভাষ্য, পৌরসভা হওয়ার কারণে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ওপর বিভিন্ন ধরনের কর ও আর্থিক চাপ সৃষ্টি হয়েছে। অথচ সেই অনুপাতে সড়ক, ড্রেনেজ, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়কবাতি ও অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করা সম্ভব হয়নি। ফলে পৌরসভা সাধারণ মানুষের জীবনযাত্রাকে সহজ করার পরিবর্তে নানা ক্ষেত্রে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, শ্যামনগর একটি দুর্যোগপ্রবণ ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা উপকূলীয় এলাকা। এখানকার মানুষের আর্থিক সক্ষমতা বিবেচনায় না নিয়ে পৌরসভার বিভিন্ন কর ও ফি আরোপ করা হলে তা সাধারণ মানুষের ওপর বাড়তি বোঝা তৈরি করে। তাই জনস্বার্থে শ্যামনগর পৌরসভার কার্যক্রম পুনর্মূল্যায়ন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।
এ সময় বক্তারা শ্যামনগর পৌরসভা বাতিল করে পূর্বের ইউনিয়নভিত্তিক স্থানীয় সরকার ব্যবস্থা পুনর্বহাল অথবা জনগণের মতামতের ভিত্তিতে কার্যকর ও জনবান্ধব ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে শ্যামনগর উপজেলা নাগরিক ফোরামের নেতৃবৃন্দ, স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ এলাকার সচেতন নাগরিকরা অংশ নেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০