কালান্তর নিউজ ডেস্ক
১০ মে ২০২৬, ৭:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিজের তৈরি স্মার্ট কারে প্রধানমন্ত্রীকে ঘুরালেন ওয়াকিমুল

বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলামের তৈরি ‘এ টু আই স্মার্ট কার’-এ চড়ে ঘুরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে এই ব্যতিক্রমী মুহূর্তের সৃষ্টি হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্যাটারিচালিত স্মার্ট কারটি দেখতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন ওয়াকিমুল ইসলাম। পরে প্রধানমন্ত্রী নিজেই গাড়িটিতে ওঠেন এবং ওয়াকিমুল কিছুদূর গাড়িটি চালিয়ে দেখান।

ওয়াকিমুল ইসলাম যশোরের চৌগাছা সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি জানান, বিশেষ চাহিদাসম্পন্ন হওয়ায় একসময় বাইরে চলাফেরা করতে কষ্ট হতো। সেই অভিজ্ঞতা থেকেই তিনি নিজেই একটি সহজ ও স্বল্প খরচের স্মার্ট কার তৈরির উদ্যোগ নেন।

ওয়াকিমুলের তৈরি গাড়িটি বৈদ্যুতিক চার্জে প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে এবং ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ কিলোমিটার গতি তুলতে সক্ষম। তিনি বলেন, প্রয়োজনীয় সহযোগিতা পেলে আরও আধুনিক প্রযুক্তির স্মার্ট কার তৈরি করা সম্ভব, যা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ছাড়াও বয়স্কদের জন্য উপকারী হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তিনির্ভর এই উদ্ভাবনের প্রশংসা করেন এবং ওয়াকিমুলকে আরও উন্নত ও ব্যবহারবান্ধব স্মার্ট কার তৈরির পরামর্শ দেন। তিনি জানান, এমন সৃজনশীল ও উদ্ভাবনী উদ্যোগে সরকারের সহযোগিতা থাকবে।

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির পানিতে নরসিংহাটি আকসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙন, ঝুঁকিতে শিক্ষার্থীরা!

পার্বতীপুরে নিজ ঘর থেকে মা ও কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ দিলেই আসছে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের তথ্য!

বেলকুচির মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য, প্রশংসায় ভাসছেন শিক্ষকরা!

সাংবাদিকদের পাশে থাকার বার্তা দিয়ে পার্বতীপুর উপজেলা যুবদলের উপহার সামগ্রী প্রদান

তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর

কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী ১০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ব্যাপক ভাঙচুর

রাজশাহীতে পদ্মার পানি বেড়ে মৌসুমের সর্বোচ্চ, ডুবছে চর

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে দিনাজপুরে মতবিনিময় সভা

১০

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে দিনাজপুর জেলা পুলিশের সবুজায়ন উদ্যোগ

১১

দুই মাস পর সচল মধ্যপাড়া খনি, শুরু হলো পাথর উত্তোলন

১২

মিঠাপুকুরে কলেজছাত্রী খুশীর রহস্যজনক মৃত্যু: অপমৃত্যুর আড়ালে পরিকল্পিত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গর্ভপাতের লোমহর্ষক ক্লু উন্মোচন

১৩

দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফরহাদ সরকারের বিদায় সংবর্ধনা

১৪

কুয়েটে ১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াডের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১৫

কুয়েটে ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়

১৬

নানাবাড়িতে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর: অরক্ষিত সেফটি ট্যাংকে ভাসছিল ২ বছরের ইফাত

১৭

বাগেরহাটে টানা বর্ষণে ৭ হাজার ঘের প্লাবিত: শত কোটি টাকার ক্ষতিতে নিঃস্ব মৎস্যচাষিরা

১৮

কৃষক বাবার অসাধারণ সাফল্য: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে রাজশাহীর হাসিবুর!

১৯

নেত্রকোণায় রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা: সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয়

২০