নারায়ণগঞ্জ সংবাদদাতা, কালান্তর নিউজ
২২ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফতুল্লায় ১৫১০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১৫১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ভোর আনুমানিক পৌনে সাতটার দিকে ফতুল্লা থানাধীন মাসদাইর বাড়ৈভোগ খানকার মোড় এলাকায় এ সফল অভিযান পরিচালিত হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা ও ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই নন্দন চন্দ্র সরকার, এসআই শামীম হোসাইন এবং এসআই রফিক পিপিএম-এর নেতৃত্বে পুলিশের একটি টিম এ অভিযান চালায়।

গ্রেপ্তারকৃতরা হলেন— পশ্চিম মাসদাইর বারৈইভোগ এলাকার মো. মাসুদ ওরফে হোটেল মাসুদ (৪০) এবং শিবু মার্কেট ব্যাংকের মোড় এলাকার মো. রাকিবুল ইসলাম অপু (২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হোটেল মাসুদের বসতবাড়ির নিচতলার একটি কক্ষে অভিযান চালিয়ে তাঁদের দুজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ১৫১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বেরও একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০