আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
২৭ জুলাই ২০২৬, ৩:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে ‘স্বজন সংসদ’-এর নতুন কমিটি গঠন: নুরু সভাপতি, বাবু সাধারণ সম্পাদক

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জস্থ চিনকি আস্তানা রেলওয়ে স্টেশন এলাকাভিত্তিক সামাজিক ও মানবিক সংগঠন ‘স্বজন সংসদ’-এর আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে নুর আলম নুরু সভাপতি এবং নুর উদ্দিন বাবু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য পদে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নাজমুল হোসেন এবং সহ-সভাপতি পদে ইলিয়াছ সানি, নুর নবী, মাঈন উদ্দিন, রাসেল মাহমুদ, মোহাম্মদ শাহী ও আরিফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সাহেদ মিয়াজী সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক; তানজিল, মীর মোহাম্মদ জহির ও মোশারফ হোসেন যুগ্ম-সাধারণ সম্পাদক; জয়নাল উদ্দিন, সালা উদ্দিন ও মাঈন উদ্দিন লিটন সহ-সাধারণ সম্পাদক; জিয়া উদ্দিন সাংগঠনিক সম্পাদক; নোমান, হাছান ও শাহিন উদ্দিন সহ-সাংগঠনিক সম্পাদক এবং কাজী রিপন প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

অন্যান্যদের মধ্যে অর্থ সম্পাদক শাহীনুর ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিঠু, ক্রীড়া সম্পাদক সাজেদুল করিম রাশেদ, দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম রিপাত এবং ধর্ম বিষয়ক সম্পাদক পদে আজাদ হোসেন নির্বাচিত হয়েছেন। নবগঠিত কার্যনির্বাহী পরিষদে ৪২ জনকে সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কার্যনির্বাহী কমিটি ঘোষণার পূর্বে আলতাফ হোসেনকে প্রধান উপদেষ্টা করে ১১ সদস্যবিশিষ্ট একটি অভিজ্ঞ উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, সামাজিক উন্নয়ন, দুস্থদের মানবোন্নয়ন, শিক্ষা, ক্রীড়া এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের মাধ্যমে জোরারগঞ্জ চিনকি আস্তানা এলাকার মানুষের কল্যাণে কাজ করাই তাঁদের মূল লক্ষ্য। সংগঠনকে নতুন করে আরও শক্তিশালী ও জনসম্পৃক্ত করতে সকলে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০