শহীদুল ইসলাম শরীফ, দোহার {ঢাকা} প্রতিনিধি
৮ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে সুজাপুর নবারুণ সংঘ গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ ফাইনাল অনুষ্ঠিত

ঢাকার নবাবগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো ‘সুজাপুর নবারুণ সংঘ আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। গতকাল শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টায় সুজাপুর নবারুণ সংঘ মাঠে আয়োজিত বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচে জামশা ফুটবল একাডেমিকে টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নয়াবাড়ী রেড ড্রাগন্স।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ ও পাল্টা-আক্রমণে জমে ওঠে দুই দলের শিরোপা নির্ধারণী লড়াই। নির্ধারিত সময়ের খেলায় উভয় দলই চোখধাঁধানো ফুটবল উপহার দেয়। মাঠের ৯০ মিনিটের সমানে সমান লড়াই ১-১ গোলে ড্র হলে ম্যাচের ভাগ্য নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেন রেফারি। চরম স্নায়ুচাপের এই টাইব্রেকারে ৫-৪ গোলের নিখুঁত ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে উল্লাসে মেতে ওঠেন নয়াবাড়ী রেড ড্রাগন্সের খেলোয়াড় ও হাজারো সমর্থক।

সুজাপুর নবারুণ সংঘের সভাপতি মামুন মিয়ার সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নবাবগঞ্জ ও আশপাশের অঞ্চল থেকে আসা বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে সুজাপুর মাঠজুড়ে এক বর্ণিল উৎসবের সৃষ্টি হয়।

খেলা শেষে প্রধান অতিথি খন্দকার আবু আশফাক ও আমন্ত্রিত অতিথিরা বিজয়ী চ্যাম্পিয়ন দল নয়াবাড়ী রেড ড্রাগন্স এবং রানারআপ দল জামশা ফুটবল একাডেমির ট্রফি ও পুরস্কার তুলে দেন।

স্থানীয় ক্রীড়ামোদীদের মতে, সুজাপুর নবারুণ সংঘের এই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট নবাবগঞ্জের তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে এবং খেলাধুলার প্রতি পুনরায় উৎসাহিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০