আব্দুর রাজ্জাক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
৩০ জুলাই ২০২৬, ৪:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরগঞ্জে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে ‘ডিআরআর’ চ্যাম্পিয়নদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে ‘ডিআরআর’ (ডিজেস্টার রিস্ক রিডাকশন) চ্যাম্পিয়নদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই ২০২৬) উপজেলার বেলকা মনিকা বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের আর্থিক ও কারিগরি সহায়তায় এবং এসকেএস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত ‘স্কুল লেড কমিউনিটি রেজিলিয়েন্স টু ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট রিস্কস (SLCRDCR)-III’ প্রকল্পের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সেফগার্ডিং এন্ড কমপ্লেইন পয়েন্ট পার্সন এবং ডিআরআর পয়েন্ট পার্সন উপস্থিত ছিলেন।

প্রকল্প সূত্র জানায়, প্রকল্পভুক্ত মোট ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে তৃতীয় ধাপে ৭টি প্রতিষ্ঠানের ৭০ জন ডিআরআর চ্যাম্পিয়নকে দক্ষ করে গড়ে তুলতে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। দিনব্যাপী প্রশিক্ষণে শিক্ষার্থীদের—

ডিআরআর ও ডিআরআর চ্যাম্পিয়নের মৌলিক ধারণা,

স্থানীয় দুর্যোগ বিশ্লেষণ ও প্রাথমিক চিকিৎসা,

দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি মোকাবেলায় করণীয়,

তথ্য প্রচার, রোল প্লে ও সম্ভাব্য চ্যালেঞ্জ সমাধানের উপায়সমূহ হাতে-কলমে শেখানো হয়।

আলোচনা পর্ব শেষে দুর্যোগ মোকাবেলায় অংশগ্রহণকারীরা একটি বাস্তবমুখী কর্মপরিকল্পনা তৈরি করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের টি-শার্ট এবং ডিআরআর চ্যাম্পিয়নদের মাঝে বাঁশি, ক্যাপ ও বিশেষ সনদপত্র বিতরণ করা হয়।

সমাপনী বক্তব্যে ইউপি চেয়ারম্যান ও প্রধান শিক্ষক দুর্যোগ সচেতন স্কুল ও নিরাপদ ইউনিয়ন গড়ে তুলতে এই তরুণ শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম বলে অভিমত ব্যক্ত করেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০