আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সবুজ ফকির।
দীর্ঘদিন ধরে সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় এলাকায় তরুণ রাজনীতিক হিসেবে সবুজ ফকিরের ব্যাপক পরিচিতি রয়েছে। এলাকার যুবসমাজকে বিভিন্ন ইতিবাচক কাজে উৎসাহিত করায় ইতোমধ্যে সাধারণ মানুষের মধ্যে তাঁকে নিয়ে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে।
প্রার্থিতা ঘোষণা দিয়ে সবুজ ফকির বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি কুশলা ইউনিয়নের উন্নয়ন, স্বচ্ছতা ও সেবামূলক প্রশাসন প্রতিষ্ঠা করতে চাই। স্থানীয় বাসিন্দারা যদি আমাকে সুযোগ দেন, তবে এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে নিজেকে সর্বোচ্চভাবে নিয়োজিত রাখব, ইনশাআল্লাহ।”
ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ জোরদার হওয়ার মধ্যে চেয়ারম্যান পদে সবুজ ফকিরের প্রার্থী হওয়ার ঘোষণা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।