পলাশ পাল, বারহাট্টা {নেত্রকোনা} প্রতিনিধি
২৮ জুন ২০২৬, ৭:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পূর্বধলায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবাসহ মাদক কারবারি ও হাতেনাতে ট্রান্সফরমার চোর গ্রেফতার

নেত্রকোণার পূর্বধলায় পুলিশের পৃথক দুটি সাঁড়াশি অভিযানে ২৮ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি এবং পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে এক চোরকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করে পুলিশ।

নেত্রকোণা জেলার পুলিশ সুপার জনাব মো. তরিকুল ইসলামের নির্দেশনায় আজ রবিবার (২৮ জুন) ভোর রাত আনুমানিক ৩টার দিকে পূর্বধলা থানার এসআই রাশেদ হাসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।

বিসমিল্লাহ হোটেলের সামনে থেকে মাদক কারবারি গ্রেফতার:

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, ভোর রাতে বাজার এলাকার ‘বিসমিল্লাহ খাবার হোটেল’-এর সামনের রাস্তা থেকে সন্দেহভাজন হিসেবে জাহাঙ্গীর আলম (২২) নামের এক যুবককে আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফতারকৃত জাহাঙ্গীর পূর্বধলা উপজেলার নয়াপাড়া গ্রামের মৃত লাল চানের ছেলে।

খুঁটি থেকে ট্রান্সফরমার নামানোর সময় চোর গ্রেফতার:

পৃথক আরেকটি অভিযানে, পূর্বধলা থানাধীন বিশকাকুনি ইউনিয়নের কোনাডহর গ্রামের জনৈক আছির উদ্দিনের বাড়ির পাশের বিদ্যুতের খুঁটি থেকে ১০ কেভি ক্ষমতার একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার নামিয়ে পিকআপ ভ্যানে তোলার সময় মো. কাউসার (১৯) নামের এক চোরকে হাতেনাতে আটক করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সাথে থাকা আরও ৪-৫ জন সহযোগী রাতের আঁধারে দৌড়ে পালিয়ে যায়। আটককৃত কাউসার ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার চরখরিচা গ্রামের আলিফলামের ছেলে।

মামলা ও রিমান্ড আবেদন:

পুলিশ জানায়, ট্রান্সফরমার চুরির ঘটনায় নেত্রকোণা পল্লী বিদ্যুতের এজিএম মো. দুলাল হোসেন বাদী হয়ে পূর্বধলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে পৃথক মামলা রুজু শেষে আজ রবিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে ট্রান্সফরমার চোর কাউসারকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, “মাদক নির্মূল এবং চুরি-ছিনতাই রোধে পুলিশ সম্পূর্ণ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। ট্রান্সফরমার চুরির চক্রের সাথে জড়িত পলাতক বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।”

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির পানিতে নরসিংহাটি আকসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙন, ঝুঁকিতে শিক্ষার্থীরা!

পার্বতীপুরে নিজ ঘর থেকে মা ও কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ দিলেই আসছে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের তথ্য!

বেলকুচির মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য, প্রশংসায় ভাসছেন শিক্ষকরা!

সাংবাদিকদের পাশে থাকার বার্তা দিয়ে পার্বতীপুর উপজেলা যুবদলের উপহার সামগ্রী প্রদান

তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর

কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী ১০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ব্যাপক ভাঙচুর

রাজশাহীতে পদ্মার পানি বেড়ে মৌসুমের সর্বোচ্চ, ডুবছে চর

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে দিনাজপুরে মতবিনিময় সভা

১০

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে দিনাজপুর জেলা পুলিশের সবুজায়ন উদ্যোগ

১১

দুই মাস পর সচল মধ্যপাড়া খনি, শুরু হলো পাথর উত্তোলন

১২

মিঠাপুকুরে কলেজছাত্রী খুশীর রহস্যজনক মৃত্যু: অপমৃত্যুর আড়ালে পরিকল্পিত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গর্ভপাতের লোমহর্ষক ক্লু উন্মোচন

১৩

দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফরহাদ সরকারের বিদায় সংবর্ধনা

১৪

কুয়েটে ১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াডের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১৫

কুয়েটে ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়

১৬

নানাবাড়িতে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর: অরক্ষিত সেফটি ট্যাংকে ভাসছিল ২ বছরের ইফাত

১৭

বাগেরহাটে টানা বর্ষণে ৭ হাজার ঘের প্লাবিত: শত কোটি টাকার ক্ষতিতে নিঃস্ব মৎস্যচাষিরা

১৮

কৃষক বাবার অসাধারণ সাফল্য: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে রাজশাহীর হাসিবুর!

১৯

নেত্রকোণায় রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা: সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয়

২০