কালান্তর নিউজ ডেস্ক
১১ মে ২০২৬, ৮:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ গুরুত্ব: ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের লবণচাষিদের জীবনমান উন্নয়ন এবং এই শিল্পের টেকসই বিকাশে বিশেষ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান, এমপি। সোমবার (১১ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের উপকূলীয় অঞ্চলের লক্ষাধিক লবণচাষির দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আমদানিনির্ভরতা কমিয়ে দেশি উৎপাদনকে অগ্রাধিকার দিতে হবে। এছাড়া চাষিদের স্বল্প সুদে ঋণ প্রদান এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে লবণের মান উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “লবণচাষিরা আমাদের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের জীবনমান উন্নয়ন না হলে এই শিল্প রক্ষা করা সম্ভব নয়। সিন্ডিকেট ভেঙে সরাসরি চাষিদের হাতে লভ্যাংশ পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।” বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

১

Spotify Review 2026

২

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৩

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৪

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৫

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৬

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৭

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৮

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৯

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১০

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১১

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১২

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৩

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৪

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৫

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৬

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৭

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৮

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৯

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

২০