কালান্তর নিউজ ডেস্ক
১২ মে ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৭০০ কেজির ‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো পৌনে ৪ লাখ টাকায়!

কোরবানির ঈদ সামনে রেখে নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্ম’-এ এখন উৎসবমুখর পরিবেশ। তবে সাধারণ গরু-মহিষের চেয়ে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রায় ৭০০ কেজি ওজনের এক সাদা+গোলাপি রঙ এর মহিষ। আমেরিকার সাবেক প্রেসিডেন্টের নামে শখ করে এর নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।

অ্যালবিনো জাতের বিরল এই মহিষটি ইতোমধ্যে ৩ লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছেন খামারের মালিক জিয়া উদ্দিন মৃধা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ভাইরাল হওয়ার পর থেকে প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় করছেন এই ‘ট্রাম্প’কে এক নজর দেখতে।

খামারের রাখাল মোহাম্মদ খালেক জানান, বাংলাদেশে সাধারণত কালো মহিষ দেখা গেলেও এই সাদা+গোলাপি মহিষটি বিদেশি জাতের। এর গায়ের লোমগুলো মানুষের চুলের মতো সোজা। সাড়ে তিন বছর বয়সী এই শান্ত স্বভাবের মহিষটির খাদ্যতালিকায় রয়েছে ভুট্টা, সয়াবিন, গমের ভুসি ও সবুজ ঘাস।

খামারের মালিক জানান, গত বছর রাজশাহী থেকে মহিষটি কিনে এনেছিলেন তিনি। লাইভ ওয়েট হিসেবে প্রতি কেজি ৫৫০ টাকা দরে ঢাকার এক ক্রেতা এটি কিনে নিয়েছেন। তবে বিক্রির পরও খামারেই রাখা হয়েছে মহিষটিকে; ঈদের আগের দিন ক্রেতা এটি নিয়ে যাবেন।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল মান্নান জানিয়েছেন, এবার নারায়ণগঞ্জের ৬ হাজার ৫৩৫টি খামারে ১ লাখ ১৩ হাজার পশু কোরবানির জন্য প্রস্তুত আছে, যা চাহিদার তুলনায় পর্যাপ্ত।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০