গোলাম কিবরিয়া, বোয়ালিয়া {রাজশাহী} প্রতিনিধি
১ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পবায় ৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ: গ্রাম্য চিকিৎসক ও জামায়াত নেতা গ্রেপ্তার

রাজশাহীর পবা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকন্যাকে যৌন হয়রানির অভিযোগে জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতা ও গ্রাম্য চিকিৎসক ওমর ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই ২০২৬) বিকেলে উপজেলার বড়গাছী ইউনিয়নের পাকারমাথা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে পবা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃত ওমর ফারুক বড়গাছী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামীর রোকন। তিনি পেশায় একজন গ্রাম্য চিকিৎসক এবং নিজ বাড়িতে স্ত্রীকে নিয়ে শিশুদের প্রাইভেট পড়াতেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২২ দিন আগে শিশুটি প্রতিদিনের মতো ওমর ফারুকের বাড়িতে পড়তে যায়। পাঠদান শেষে অন্য শিক্ষার্থীদের বিদায় করে শিশুটিকে একা পেয়ে তার শরীরে অনৈতিক স্পর্শ করেন তিনি। পরবর্তীতে শিশুটি বাড়িতে ফিরে কান্নাকাটি করে পুরো ঘটনা তার মাকে জানায়। ভুক্তভোগীর মা জানান, বিষয়টি প্রথমে অভিযুক্তের বাবাকে জানানো হলে তিনি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে বাধ্য হয়ে তিনি পুলিশের দ্বারস্থ হন এবং আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সতত্যা পাওয়ায় অভিযুক্ত ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এদিকে অভিযুক্তের পরিবার দাবিটিকে ভিত্তিহীন বলে দাবি করলেও জামায়াতে ইসলামীর বড়গাছী ইউনিয়নের আমির আব্দুর রহমান মিলন জানান, তদন্তে দোষ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০