সামিনুর ইসলাম, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জলঢাকায় দক্ষিণ পাইটকাপাড়া বালিকা বিদ্যালয়ের নতুন এডহক কমিটিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মানোন্নয়ন, সুষ্ঠু পরিচালনা ও নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে নীলফামারীর জলঢাকা উপজেলার ‘ধর্মপাল দক্ষিণ পাইটকাপাড়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়’-এর নবগঠিত এডহক কমিটির নতুন সভাপতি এম.এ আশফুল্লাহ্ আল মামুনকে সংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

​একই সঙ্গে প্রতিষ্ঠানের সার্বিক মানোন্নয়ন, অবকাঠামোগত সমস্যা সমাধান ও শিক্ষা পরিবেশ পুনরুদ্ধারে শিক্ষক, কর্মচারী, দাতা সদস্য ও স্থানীয় সুধীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​সূত্র জানায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) রোকসানা বেগম স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে আগামী ৬ মাসের জন্য ৪ সদস্যবিশিষ্ট এই এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— শিক্ষক প্রতিনিধি কমলেন্দু রায়, অভিভাবক সদস্য জুয়েল ইসলাম এবং পদাধিকার বলে সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুসেন চন্দ্র রায়।

​এডহক কমিটি গঠনের পর বিদ্যালয় হলরুমে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান শিক্ষক শুসেন চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নতুন সভাপতি এম.এ আশফুল্লাহ্ আল মামুন।

​বক্তব্যে সভাপতি বলেন, “সকলের সম্মিলিত সহযোগিতায় আমরা এই প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন এবং সার্বিক পরিবেশের আমূল পরিবর্তন আনতে চাই।

বিদ্যালয়ে শিক্ষকদের সময়মতো উপস্থিতি এবং শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা প্রথম লক্ষ্য। এছাড়া অবকাঠামোগত সংকট নিরসনে নতুন ভবন নির্মাণ এবং চারপাশের সীমানা প্রাচীর (বাউন্ডারি ওয়াল) পুনর্নির্মাণের জন্য দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট লিখিত আবেদন করা হবে।”

​সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন— প্রতিষ্ঠানের দাতা সদস্য আকবার আলী, প্রতিষ্ঠাকালীন সভাপতি ও অত্র ওয়ার্ডের ইউপি সদস্য ইউনুস আলী, জলঢাকা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক আবেদ আলী, জলঢাকা উপজেলা সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটের সহ-সাধারণ সম্পাদক ও জেলা তাঁতীদলের সদস্য মোঃ নুরুজ্জামান, পৌর যুবদলের আহ্বায়ক শেখ শাদী লাভলু, শিমুলবাড়ী শিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মাসুদ রানা, অভিভাবক সদস্য জুয়েল ইসলাম, শিক্ষক প্রতিনিধি কমলেন্দু রায় এবং সহকারী শিক্ষক প্রতীমা রানী রায়, আশিকুর রহমান, আনারুল ইসলাম, ভজন চন্দ্র রায়, রঞ্জিত চন্দ্র রায়, লাকী বেগমসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও স্থানীয় সুধীজন।

​সভা শেষে নবগঠিত কমিটির সভাপতি বিদ্যালয়ের শ্রেণী কক্ষ, হলরুম ও সার্বিক স্থাপনা ঘুরে দেখেন এবং প্রশাসনিক বিভিন্ন বিষয়ে তথ্য গ্রহণ করেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

১

Spotify Review 2026

২

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৩

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৪

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৫

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৬

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৭

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৮

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৯

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১০

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১১

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১২

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৩

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৪

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৫

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৬

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৭

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৮

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৯

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

২০