শহীদুল ইসলাম শরীফ, দোহার {ঢাকা} প্রতিনিধি
৬ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন, কুটির শিল্প পুনরুজ্জীবনের তাগিদ

“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে ধারণ করে ঢাকার দোহার উপজেলায় জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬। এ উপলক্ষে সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা, ঋণ, গাছের চারা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি ও জীবনযাত্রার মানোন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমাদের ঐতিহ্যবাহী কুটির শিল্প এখন প্রায় বিলুপ্তির পথে। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এই মৃতপ্রায় শিল্পকে আমাদের আবার জাগিয়ে তুলতে হবে।”

প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করে খন্দকার আবু আশফাক আরও বলেন, “আমাদের বর্তমান প্রধানমন্ত্রী অত্যন্ত গতিশীল। তিনি এই দেশকে বিশ্বের বুকে একটি উন্নত ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চান। দেশের এই উন্নয়নযাত্রাকে সফল করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে বাংলাদেশকে একটি আদর্শ দেশ হিসেবে গড়ে তুলতে হবে।”

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাঈদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুস সাত্তার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শামীম হোসেন, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিকসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে উপকারভোগীদের মাঝে পল্লী উন্নয়নের ঋণ, গাছের চারা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার তুলে দেওয়া হয়।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

১

Spotify Review 2026

২

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৩

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৪

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৫

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৬

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৭

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৮

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৯

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১০

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১১

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১২

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৩

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৪

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৫

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৬

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৭

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৮

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৯

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

২০