সুজন চন্দ্র দাস, কালীগঞ্জ {গাজীপুর} প্রতিনিধি
৬ জুলাই ২০২৬, ৭:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বরাষ্ট্রমন্ত্রী নিজের এলাকার মাদক বন্ধ করতে পারেন না, সারা দেশের মাদক কীভাবে বন্ধ করবেন: নাহিদ ইসলাম

সরকারের মাদকবিরোধী কার্যক্রমের তীব্র সমালোচনা করে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “যিনি নিজের এলাকার মাদক নিয়ন্ত্রণ করতে পারেন না, তিনি সারা দেশের মাদক কীভাবে বন্ধ করবেন?”

সোমবার (৬ জুলাই) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কালীগঞ্জ থেকে আজ এই ‘জুলাই পদযাত্রা’ শুরু হয়েছে।

এনসিপি গাজীপুর জেলা কমিটির সভাপতি এম এম শোয়াইবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী সমাবেশে নাহিদ ইসলাম বলেন, মাদকের বিস্তার আজ সমাজ ও তরুণ প্রজন্মের জন্য এক ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে। জনগণ দীর্ঘদিন ধরে একটি মাদকমুক্ত সমাজের প্রত্যাশা করলেও কার্যকর উদ্যোগের অভাবে দেশের বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার এখনো উদ্বেগজনক। তিনি এ সময় সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি আরও যোগ করেন, জনগণের প্রত্যাশা পূরণে শুধু মুখের প্রতিশ্রুতি নয়, দৃশ্যমান উদ্যোগ ও বাস্তব ফলাফল প্রয়োজন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমেই কেবল মাদকের এই ভয়াবহ বিস্তার রোধ করা সম্ভব।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সদস্য সচিব আখতার হোসেন এবং সংগঠক আলী নাসের খান। এছাড়া দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ সমাবেশে অংশ নেন। বক্তারা তাদের বক্তব্যে ‘জুলাই পদযাত্রা’র লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা বৃদ্ধি, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জনসচেতনতা তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির পানিতে নরসিংহাটি আকসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙন, ঝুঁকিতে শিক্ষার্থীরা!

পার্বতীপুরে নিজ ঘর থেকে মা ও কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ দিলেই আসছে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের তথ্য!

বেলকুচির মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য, প্রশংসায় ভাসছেন শিক্ষকরা!

সাংবাদিকদের পাশে থাকার বার্তা দিয়ে পার্বতীপুর উপজেলা যুবদলের উপহার সামগ্রী প্রদান

তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর

কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী ১০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ব্যাপক ভাঙচুর

রাজশাহীতে পদ্মার পানি বেড়ে মৌসুমের সর্বোচ্চ, ডুবছে চর

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে দিনাজপুরে মতবিনিময় সভা

১০

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে দিনাজপুর জেলা পুলিশের সবুজায়ন উদ্যোগ

১১

দুই মাস পর সচল মধ্যপাড়া খনি, শুরু হলো পাথর উত্তোলন

১২

মিঠাপুকুরে কলেজছাত্রী খুশীর রহস্যজনক মৃত্যু: অপমৃত্যুর আড়ালে পরিকল্পিত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গর্ভপাতের লোমহর্ষক ক্লু উন্মোচন

১৩

দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফরহাদ সরকারের বিদায় সংবর্ধনা

১৪

কুয়েটে ১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াডের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১৫

কুয়েটে ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়

১৬

নানাবাড়িতে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর: অরক্ষিত সেফটি ট্যাংকে ভাসছিল ২ বছরের ইফাত

১৭

বাগেরহাটে টানা বর্ষণে ৭ হাজার ঘের প্লাবিত: শত কোটি টাকার ক্ষতিতে নিঃস্ব মৎস্যচাষিরা

১৮

কৃষক বাবার অসাধারণ সাফল্য: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে রাজশাহীর হাসিবুর!

১৯

নেত্রকোণায় রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা: সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয়

২০