ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: মাহাবুব শেখ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর প্রার্থিতা ও নির্বাচনী লক্ষ্য সংক্রান্ত তথ্য প্রকাশের পর বিষয়টি স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রার সূচনা করেছে।
‘উন্নয়নের ধারাবাহিকতা—গড়ব স্মার্ট নগরকান্দা’ স্লোগানকে সামনে রেখে তিনি নির্বাচনী মাঠের প্রস্তুতি নিচ্ছেন। নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের গজগাহা গ্রামের এই বাসিন্দা ব্যবসায়ী ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তি হিসেবে এলাকায় সমাদৃত।
নিজের সম্ভাব্য নির্বাচনী কর্মপরিকল্পনা ব্যক্ত করতে গিয়ে মাহাবুব শেখ জানান, নির্বাচিত হলে সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষি বিপ্লব, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং উপজেলা পরিষদের নাগরিক সেবা সাধারণ মানুষের জন্য সহজ ও স্বচ্ছ করতে কাজ করবেন।
স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সংশ্লিষ্টরা জানান, তফসিল ঘোষণা ও মনোনয়নপত্র দাখিলের পর পরিস্থিতি আরও স্পষ্ট হবে। তবে সমাজসেবামূলক কর্মকাণ্ড ও ব্যবসায়ী হিসেবে তাঁর এই অংশগ্রহণ ভোটারদের মধ্যে ইতিবাচক আগ্রহ তৈরি করেছে।