মফিজুর রহমান, ভাটারা (ঢাকা) প্রতিনিধি
৪ অগাস্ট ২০২৬, ৪:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নগরকান্দায় নারী শিক্ষার অগ্রযাত্রায় সাবেক এমপি আবুল হোসেন মিয়ার অনন্য অবদান

ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের সাবেক সংসদ সদস্য, পুরা ইউনিয়নের কৃতি সন্তান ও বিশিষ্ট সমাজসেবক আবুল হোসেন মিয়া শিক্ষা বিস্তার এবং সমাজ উন্নয়নে তাঁর অনন্য অবদানের জন্য সর্বমহলে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে আছেন।

বিশেষ করে গ্রামীণ জনপদে নারী শিক্ষার প্রসার এবং মেয়েদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার মহান লক্ষ্য নিয়ে তিনি তাঁর শ্রদ্ধেয় মায়ের নামে ‘শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়’ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিদ্যালয়টি নগরকান্দা অঞ্চলে নারী শিক্ষার বিস্তারে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে অনন্য ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটি থেকে শিক্ষা গ্রহণ করে অসংখ্য নারী উচ্চশিক্ষা লাভসহ কর্মজীবন ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রাখছেন।

দীর্ঘদিনের প্রত্যাশার পর প্রতিষ্ঠানটি খুব শিগগিরই জাতীয়করণের আওতায় আসতে যাচ্ছে। এটি শুধু বিদ্যালয়টির জন্যই নয়, বরং সমগ্র নগরকান্দা-সালথা অঞ্চলের মানুষের জন্য এক গৌরবের অর্জন হিসেবে দেখা হচ্ছে। এই সাফল্যের পেছনে প্রতিষ্ঠাতা আবুল হোসেন মিয়ার দূরদর্শী চিন্তা, শিক্ষাবান্ধব মানসিকতা এবং নিরলস প্রচেষ্টার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মনে করেন স্থানীয়রা।

এলাকাবাসীর মতে, নগরকান্দায় নারী শিক্ষার আলো ছড়িয়ে দিতে আবুল হোসেন মিয়ার এই মহৎ উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয় জাতীয়করণের মাধ্যমে আরও সমৃদ্ধ হয়ে এলাকার শিক্ষার মান উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা সকলের।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০