পায়ের সফল অস্ত্রোপচার শেষে রংপুর ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রংপুর-৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলার আমির অধ্যাপক গোলাম রব্বানী। তার সার্বিক শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং সহমর্মিতা জানাতে হাসপাতালে হাজির হন রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী।
গত সোমবার (১৯ অক্টোবর) রাতে এমপি রায়হান সিরাজী হাসপাতালে পৌঁছে চিকিৎসাধীন অধ্যাপক গোলাম রব্বানীর শয্যাপাশে অবস্থান করেন এবং তার চিকিৎসার যাবতীয় খোঁজখবর নেন। এ সময় তিনি উপস্থিত নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে চিকিৎসাধীন এই জ্যেষ্ঠ নেতার দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য রায়হান সিরাজীর সাথে জামায়াতে ইসলামী ও গঙ্গাচড়া উপজেলার স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে রোগীর বর্তমান শারীরিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানেন এবং দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়ার আহ্বান জানান।