আতাউর রহমান কাওছার, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
১৮ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কৃতি শিক্ষার্থীদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখালেন এমপি মাহফুজা সিদ্দিকা

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপিকা মাহফুজা সিদ্দিকা হান্নান বলেছেন, শিক্ষার্থীদের মনে যদি জীবনে ওপরে ওঠার আকাঙ্ক্ষা থাকে, তবেই সাফল্য অর্জন করা সম্ভব। তিনি শিক্ষার্থীদের সততার সাথে পড়াশোনা করে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ডাক্তার, প্রকৌশলী, দক্ষ বিচারক এবং সর্বোপরি একজন ভালো মানুষ হওয়ার স্বপ্ন দেখার আহ্বান জানান।

গতকাল সোমবার দুপুরে সিলেটের ওসমানীনগরের শাহ সিদ্দিক (রহ.) জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি কৃতী শিক্ষার্থী-২০২৬ ও তাঁর নিজের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে এমপি মাহফুজা সিদ্দিকা বলেন, ছেলে ও মেয়েসন্তানদের সমান চোখে দেখতে হবে। নারী জনগোষ্ঠীকে পেছনে রেখে পরিবার বা রাষ্ট্রের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। অনুষ্ঠানে তিনি বিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন এবং এলাকার মানুষের কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার প্রতিশ্রুতি দেন।

বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ অধ্যাপক আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিকদার গোলাম কিবরিয়া, দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কৃতী শিক্ষার্থীরা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০