চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মহানন্দাবাদ এলাকায় বহুল কাঙ্ক্ষিত ‘হাজী ফাজিলুর রহমান মিস্ত্রি সড়ক’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন নির্মিত সড়কটির ফলক উন্মোচন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়কটির শুভ উদ্বোধন করেন উত্তর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব আলা উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন পর সড়কটির সংস্কার ও আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন মহানন্দাবাদ এলাকার বাসিন্দারা। স্থানীয়রা জানান, নতুন এই সড়ক চালুর ফলে তাঁদের দীর্ঘদিনের যাতায়াতের ভোগান্তি অনেকাংশে কমে আসবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের সুবিধা সৃষ্টি হবে।