চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে ইলিশ আহরণ থেকে বিরত থাকা নিবন্ধিত জেলে পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
উপজেলার ১ হাজার ৫০০ জেলে পরিবারের প্রত্যেককে ২৫ কেজি করে ভিজিএফের চাল দেওয়া হয়। সরকারের নির্ধারিত কর্মসূচির আওতায় এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
বিতরণকালে সংশ্লিষ্টরা জানান, ইলিশের প্রজনন মৌসুমে ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা থাকে। এ সময়ে জেলেরা যাতে আর্থিক ও খাদ্যসংকটে না পড়েন, সে জন্য সরকারিভাবে ভিজিএফের চাল সহায়তা দেওয়া হচ্ছে।
জেলে পরিবারের সদস্যরা জানান, নিষেধাজ্ঞার সময়ে মাছ ধরতে না পারায় তাদের আয় বন্ধ থাকে। এ সময় ২৫ কেজি করে চাল পাওয়ায় পরিবারগুলোর খাদ্যসংকট কিছুটা কমবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের জীবিকা ও ইলিশের প্রজনন রক্ষায় সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। একই সঙ্গে নিষেধাজ্ঞা সফল করতে স্থানীয় জেলে ও জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।