সালাহ উদ্দীন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
৬ সেপ্টেম্বর ২০২৬, ৬:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৩ বসতঘর

চট্টগ্রামের মিরসরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে মিরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর আমবাড়িয়া গ্রামের সালাম সওদাগরের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকেলে সালাম সওদাগরের বাড়ির একটি ঘরে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই তা আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে আসেন এবং নিজেদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। তবে ততক্ষণে তিনটি বসতঘরের সব আসবাবপত্র, পরিধেয় বস্ত্র ও প্রয়োজনীয় নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়, মুহূর্তের আগুনে তাদের সব সম্বল শেষ হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে আর্থিক ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করা সম্ভব না হলেও প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে স্থানীয় প্রতিনিধি জানান, অগ্নিকাণ্ডের সময় দ্রুত সতর্ক হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা বিস্তারিত পরিদর্শনের কার্যক্রম শুরু করেছেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০