আবু বকর ছিদ্দিক খান, লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
২৬ জুলাই ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী মিনাল খানের প্রচার-প্রচারণা ও গণসংযোগ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সদস্য (মেম্বার) পদে প্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন মো. মিনাল খান।

পূর্ব শিমুলিয়া এলাকার বাসিন্দা মিনাল খান ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করছেন এবং আধুনিক ও বাসযোগ্য ওয়ার্ড গড়ার লক্ষ্যে সবার দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রার্থনা করছেন।

গণসংযোগকালে প্রার্থী মিনাল খান বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে ৯ নম্বর ওয়ার্ডে উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবেন। এলাকার অবকাঠামোগত উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার সংস্কার, শিক্ষার প্রসার, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদকমুক্ত সমাজ গঠনের বিভিন্ন উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, সাধারণ মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থেকে একটি আদর্শ ওয়ার্ড গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য। এজন্য দল-মত নির্বিশেষে ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

সাম্প্রতিক সময়ে তিনি ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় মতবিনিময় সভা করছেন এবং স্থানীয় বাসিন্দাদের অভাব-অভিযোগ ও প্রত্যাশার কথা শুনছেন। স্থানীয়দের দাবি, নির্বাচিত প্রতিনিধি হিসেবে যিনি সবসময় জনগণের পাশে থাকবেন, তাকেই তারা পছন্দ করবেন। মিনাল খান আশা প্রকাশ করেন, ভোটাররা সততা, যোগ্যতা ও জনসেবার মানসিকতা বিবেচনা করে তাদের মূল্যবান রায় দেবেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলতলায় ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শিরোমণি শাখার গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

অন্ধ স্ত্রীকে হাত ধরে রাস্তায় রাস্তায় ঘুরে সাহায্য চান ৭০ বছরের বৃদ্ধ ছাইদুল!

মৈনট-গোপালপুর নৌঘাটে লাইফ জ্যাকেট ছাড়াই যাত্রী পারাপার, অতিরিক্ত যাত্রী বহনে বড় দুর্ঘটনার শঙ্কা!

বাগেরহাটে ১০ লাখ টাকার ১১টি চোরাই গরুরসহ পিকআপ উদ্ধার, গ্রেফতার ৩

মীরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে গুরুতর জখম, আশঙ্কাজনক অবস্থায় চমেকে ভর্তি

সুন্দরগঞ্জে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে ‘ডিআরআর’ চ্যাম্পিয়নদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

v9p2ltlk28hluj0

ভেলাগুড়িতে হার্ডওয়্যার ব্যবসার আড়ালে মাদকের কারবার, অভিযোগের তীরে মদন ও ইউপি সদস্য!

নওগাঁয় বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি জুয়েল ও সম্পাদক মোসলেম

মোড়লঘাট খেয়া পারাপারে চরম অনিয়ম ও দূরব্যবহার: দায় কার, ইজারাদার নাকি প্রশাসনের?

১০

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের বিরুদ্ধে যুবদল নেতা আনারুলের সংবাদ সম্মেলন

১১

দৌলতপুর বিএল কলেজ রোডে বালুর ট্রাকের দৌরাত্ম্য, চরম ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও পথচারী

১২

ফরিদপুরে এআইভিত্তিক ফ্রিল্যান্সিং কোর্সের ভর্তি পরীক্ষা সম্পন্ন, ২৫ আসনের বিপরীতে ৪০০ আবেদন

১৩

প্রেমের টানে সুদূর চীন থেকে নেত্রকোনায় তরুণ, লিজাকে বিয়ে করে মুসলিম হলেন ওয়্যাং সুলিন

১৪

রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ তিলোত্তমার দায়িত্ব হস্তান্তর ও নতুন বছরের প্রথম সভা অনুষ্ঠিত

১৫

২০০ টাকা হাতে দিয়ে খর্ণিয়া বাজারে ১২ বছরের সন্তানকে ফেলে পালাল সৎমা!

১৬

ফরিদপুরে ৮৭ হাজার হেক্টরে পাটের আবাদ, উৎপাদনের লক্ষ্যমাত্রা ২ লাখ মেট্রিক টন

১৭

সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের বিকল্প নেই: বিশ্ব বাঘ দিবসে আহ্বান

১৮

ঢাকায় সয়াবিন তেলে সর্বোচ্চ মাইক্রোপ্লাস্টিক মিলল তেজগাঁওয়ের খোলা বাজারে

১৯

এবার সয়াবিন তেলে ৬ ধরনের প্লাস্টিক পলিমার শনাক্ত, মিলল বিইউপি’র গবেষণায়

২০