মহানন্দ বর্মন, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
১০ অগাস্ট ২০২৬, ১:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজারহাটে জমি মাপতে গিয়ে হামলার অভিযোগ, আহত ২

কুড়িগ্রামের রাজারহাটে বিরোধপূর্ণ পৈতৃক জমি মাপতে গিয়ে প্রতিবেশীদের হামলার শিকার হয়েছেন দুই ব্যক্তি। এ ঘটনায় ভবতরণ রায় ও নারায়ণ চন্দ্র রায় নামের দুজন আহত হয়েছেন। আহত ভবতরণ রায়কে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং নারায়ণ চন্দ্র রায় প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঘটনার পর ৫ জনকে অভিযুক্ত করে রাজারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শম্ভু রাম বর্মন। অভিযুক্তরা হলেন কিশামত পুনকর গ্রামের কৃষ্ণপদ রায় (৫৫), বুলবুলি রানী স্বপ্না (৬৪), রমেশ চন্দ্র রায় (৬৫), বুলেট চন্দ্র রায় (৪০) ও হিমু চন্দ্র রায় (২৮)।

অভিযোগ সূত্রে জানা যায়, কিশামত পুনকর মৌজায় মানিক চন্দ্র দুলালের পৈতৃক জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ৬ আগস্ট সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিরোধপূর্ণ জমি মাপার জন্য আমিন নিয়ে নারায়ণ চন্দ্র রায়ের উঠানে অবস্থান করছিলেন শম্ভু রাম বর্মনসহ কয়েকজন। এ সময় অভিযুক্তরা জমি মাপা বন্ধ করতে বলে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

একপর্যায়ে গালিগালাজ করতে নিষেধ করলে শম্ভুর বাবা ভবতরণ রায়ের ওপর হামলা চালানো হয়। কৃষ্ণপদ রায় লাঠি দিয়ে আঘাত করলে ভবতরণ রায়ের ডান হাতের দুটি আঙুল জখম হয় এবং বুলবুলি রানী স্বপ্না তাঁকে গলা চেপে ধরার চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। ভবতরণ রায়কে বাঁচাতে এগিয়ে গেলে শম্ভু রাম বর্মন ও তাঁর কাকা নারায়ণ চন্দ্র রায়কেও মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

অভিযোগকারী শম্ভু রাম বর্মনের দাবি, অভিযুক্তরা এখনো তাঁদের প্রাণনাশ ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছেন।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০