আলিফ মিয়া, হাতিবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
২৮ জুন ২০২৬, ৫:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে জেলা পুলিশের বার্ষিক কীট প্যারেড অনুষ্ঠিত

লালমনিরহাট জেলা পুলিশ লাইন্স মাঠে অফিসার ও ফোর্সের সমন্বয়ে বর্ণাঢ্য কীট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৮ জুন) সকাল ৮টায় পুলিশ লাইন্স মাঠে এই প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন লালমনিরহাটের পুলিশ সুপার জনাব মো. আসাদুজ্জামান।

পুলিশ লাইন্সের সশস্ত্র পুলিশ পরিদর্শক (আরআই) জনাব মো. সফিকুর রহমানের নেতৃত্বে জেলার বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল এই প্যারেডে অংশ নেয়।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার মো. আসাদুজ্জামান সুশৃঙ্খলভাবে এবং যথাযথ নিয়ম মেনে পেশাগত দায়িত্ব পালনের কড়া নির্দেশ প্রদান করেন। সেই সাথে তিনি বিশেষভাবে জোর দিয়ে বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা ও দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের সবসময় সাধারণ জনগণের সাথে সুসম্পর্ক ও সৌহার্দ্য বজায় রেখে কাজ করতে হবে।”

কীট প্যারেড অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মো. শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব সালমান ফারুকসহ লালমনিরহাট জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০