কালান্তর নিউজ ডেস্ক
১৮ অগাস্ট ২০২৬, ১:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিজ দলের এমপির বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন, সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি

লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন আদিতমারী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের একাংশের নেতারা। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়েছে।

আজ সোমবার (১৭ আগস্ট) বিকেল পাঁচটায় আদিতমারী উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব সালেকুজ্জামান প্রামাণিক।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, এমপি নির্বাচিত হওয়ার পর থেকে রোকন উদ্দিন দলের মূল কাঠামোর সঙ্গে কোনো সমন্বয় না করে নিজস্ব অনুসারী বলয় তৈরি করেছেন এবং আদিতমারী বিএনপিকে বিভক্ত করছেন। এছাড়া আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে যোগসাজশে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। এ ছাড়া কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে এককভাবে কর্মী সভা আহ্বান এবং না জানিয়ে দলীয় কার্যালয়ের তালা ভেঙে সভা করার অভিযোগও আনা হয় তাঁর বিরুদ্ধে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে সংসদ সদস্য রোকন উদ্দিন জানান, তাঁকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এসব অসত্য অভিযোগ আনা হয়েছে। তিনি দাবি করেন, সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাদের একটি অংশ নির্বাচনে তাঁর বিরুদ্ধে কাজ করেছিলেন এবং এখন পরিকল্পিতভাবে দলের পরিবেশ বিনষ্টের চেষ্টা করছেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০