কুড়িগ্রামের নাগেশ্বরী কলেজ মোড়ে অবস্থিত আল কাওছার মেরিট মাদরাসা জেলা পর্যায়ে ‘সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা-২০২৫’ অর্জন করেছে।
সোমবার (২৬ অক্টোবর) কুড়িগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটিকে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম। এতে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম।
‘ফাইট আনটিল লাইট’ (এফইউএল), কুড়িগ্রামের আয়োজনে অনুষ্ঠিত এ সম্মাননা অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে অবদান ও প্রাতিষ্ঠানিক অর্জনের স্বীকৃতি হিসেবে আল কাওছার মেরিট মাদরাসাকে সম্মাননা দেওয়া হয়।
এ অর্জনে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি এ স্বীকৃতি শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কালান্তর নিউজ | সত্যের পথে, মানুষের পক্ষে।