কালান্তর নিউজ ডেস্ক
১৪ মে ২০২৬, ২:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় যমজ দুই শিশুকে হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন কারাদণ্ড

খুলনার তেরখাদায় আড়াই মাস বয়সী যমজ দুই কন্যাশিশুকে হত্যার দায়ে গর্ভধারিণী মা কানিজ ফাতেমাকে (কনা) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৩ মে) খুলনার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মঞ্জুরুল ইমাম এই রায় ঘোষণা করেন।

কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামি কানিজ ফাতেমা আদালতে উপস্থিত ছিলেন।

ঘটনার প্রেক্ষাপট ও মামলা:

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ডিসেম্বরে জন্ম নেওয়া যমজ শিশু মনি ও মুক্তাকে নিয়ে কানিজ ফাতেমা তেরখাদায় বাবার বাড়িতে অবস্থান করছিলেন। স্বামী মাসুম বিল্লাহর সাথে পারিবারিক কলহ এবং দুই নবজাতকের দেখাশোনা নিয়ে তিনি প্রচণ্ড মানসিক চাপে ছিলেন বলে জানা যায়। ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি দুপুরে শিশু দুটি নিখোঁজ হওয়ার কথা জানাজানি হলেও পরদিন ভোরে বাড়ির পাশের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় শিশুদের বাবা মাসুম বিল্লাহ তেরখাদা থানায় হত্যা মামলা করেন। পুলিশি তদন্তে বেরিয়ে আসে যে, পারিবারিক অশান্তি ও লালন-পালন নিয়ে অতিষ্ঠ হয়ে মা কানিজ ফাতেমা নিজেই শিশুদের শ্বাসরোধ করে হত্যা করে পুকুরে ফেলে দিয়েছিলেন।

তদন্ত শেষে পুলিশ চার্জশিট দাখিল করলে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই রায় প্রদান করেন। রায় শেষে কনাকে কারাগারে পাঠানো হয়।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০