রবিউল ইসলাম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি
১ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নগর ভবন থেকে ৩০০ মিটার দূরেই ফুটপাত উধাও, ডাকবাংলায় পথচারীদের চরম ভোগান্তি

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) নগর ভবন থেকে মাত্র ৩০০ মিটার দূরে অবস্থিত নগরীর ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র ডাকবাংলা মোড়। কিন্তু ফুটপাত দখল ও বেহাল দশায় পথচারীদের চলাচলের কোনো উপায় নেই সেখানে।

সরেজমিনে দেখা যায়, ডাকবাংলার ‘কে রোড’ এলাকার জুতার দোকানদাররা পুরো ফুটপাত তো দখল করেছেনই, পাশাপাশি নিজেদের বিক্রয়পণ্য ও মালামাল ঝুলিয়ে এবং স্তূপ করে মূল রাস্তার অর্ধেক পর্যন্ত নামিয়ে দিয়েছেন। ফলে ফুটপাত দিয়ে হাঁটার সুযোগ না পেয়ে পথচারীদের, বিশেষ করে নারী ও শিশুদের জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে হাঁটতে হচ্ছে। এতে প্রতিনিয়ত ইজিবাইক, রিকশা ও মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

খুলনা সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জু নগরীর উন্নয়ন ও ফুটপাত দখলমুক্ত করতে সক্রিয় ভূমিকা রাখছেন। মাঝেমধ্যেই তাঁকে বয়রা ও দৌলতপুরসহ বিভিন্ন এলাকায় সরেজমিনে ড্রেন ও ফুটপাত পরিদর্শন করতে দেখা যায়, যা নগরবাসীর কাছে প্রশংসিত হয়েছে।

তবে নগরবাসীর প্রশ্ন—প্রশাসকের দপ্তর বা কার্যালয় থেকে মাত্র কয়েক গজ দূরের এই চরম বিশৃঙ্খলা তাঁর নজরে আসছে না কেন?

স্থানীয় এক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “ফুটপাত পুরোপুরি দখলমুক্ত না হলে এই ভোগান্তি শেষ হবে না। প্রশাসক মহোদয় আন্তরিক ও পরিশ্রমী মানুষ। আমরা চাই তিনি সবার আগে তাঁর অফিসের পাশের এই অতি গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকাটির প্রতি নজর দিন।”

নগরবাসীর দাবি, নগরীর অন্যান্য এলাকার মতো ডাকবাংলা মোড় ও কে রোড এলাকায় অবিলম্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফুটপাত উচ্ছেদ করা হোক এবং চলাচলের পথ পথচারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

১

Spotify Review 2026

২

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৩

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৪

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৫

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৬

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৭

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৮

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৯

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১০

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১১

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১২

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৩

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৪

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৫

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৬

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৭

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৮

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৯

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

২০