কালান্তর নিউজ ডেস্ক
১৮ মে ২০২৬, ১:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মায়ের বাগানবাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন কারিনা কায়সার

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও সম্ভাবনাময় তরুণ অভিনেত্রী কারিনা কায়সারকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। আজ সোমবার (১৮ মে) সকাল পৌনে ৮টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় শেষ জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ডের পেছনে আবদুল্লাহপুর গ্রামে কারিনার মা লোপা কায়সারের বাগানবাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সেই বাগানবাড়ির মাটিতেই তাঁকে দাফন করা হয়। কারিনা কায়সারের নানাবাড়ি গজারিয়ার পুরান বাউশিয়া গ্রামে হওয়ায় প্রিয় এই তারকাকে শেষ বিদায় জানাতে স্থানীয়ভাবে মাইকিং করা হয়েছিল। সকাল থেকেই জানাজা ও দাফনে অংশ নিতে স্বজন, শুভাকাঙ্ক্ষী, স্থানীয় বাসিন্দা এবং অসংখ্য ভক্তের ঢল নামে।

কারিনা কায়সারের মা লোপা কায়সারের নিকটাত্মীয় জোবায়ের জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (১৭ মে) রাতে ঢাকায় সব আনুষ্ঠানিকতা এবং কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে গভীর রাতে মরদেহ গজারিয়ায় আনা হয়।

বিমানবন্দরে মেয়ের মরদেহ গ্রহণ করেন কায়সার হামিদ:

এর আগে রোববার বিকেল ৪টা ৫০ মিনিটে কারিনা কায়সারের মরদেহবাহী বিমানটি ভারতের চেন্নাই থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিকেল ৫টা ২০ মিনিটে বিমানবন্দর থেকে মেয়ের মরদেহ গ্রহণ করেন তাঁর বাবা ও সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ। কলিজার টুকরো সন্তানকে হারিয়ে শোকে সম্পূর্ণ স্তব্ধ কায়সার হামিদ এ সময় গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলতে পারেননি।

এরপর রোববার মাগরিবের নামাজের পর রাজধানীর বনানী ডিওএইচএস মাঠে কারিনার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ এশা বনানী দরবার শরিফে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। রাত ১০টায় সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ নেওয়া হয়েছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সংস্কৃতি অঙ্গন ও সাধারণ মানুষ তাঁকে অশ্রুসিক্ত বিদায় জানান।

চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াণ:

উল্লেখ্য, ৩১ বছর বয়সী প্রতিভাবান এই অভিনেত্রী দীর্ঘদিন ধরে লিভারজনিত জটিলতায় ভুগছিলেন। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য গত ১১ মে রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার (১৫ মে) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ডিজিটাল প্ল্যাটফর্মে ও ওটিটির বিভিন্ন নাটকে দারুণ অভিনয় ও চিত্রনাট্য লিখে পরিচিত মুখ হয়ে ওঠা কারিনা কায়সারের এমন অকাল মৃত্যুতে গজারিয়াসহ সারা দেশের সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলা: আসামি সোহেল ও স্ত্রীর পক্ষে লড়তে রাষ্ট্রীয় খরচে ‘স্টেট ডিফেন্স’ আইনজীবী নিয়োগ

কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ঈদের কেনাকাটা: ৫০ হাজার টাকার মধ্যে সেরা ৭টি স্মার্টফোন

মাদ্রাসায় যৌন নিপীড়ন বন্ধে কমিশন গঠনসহ শায়খ আহমাদুল্লাহর একগুচ্ছ জরুরি প্রস্তাব

হামে প্রতিদিন গড় মৃত্যু ৭ জনের বেশি, ৫০০ ছাড়াল শিশু মৃত্যু

রামিসা হত্যা মামলা: সিআইডি’র ডিএনএ রিপোর্ট হস্তান্তর; রোববারই জমা হতে পারে চার্জশিট

বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার তহবিল

আজ টিভিতে যা দেখবেন: ঢাকা প্রিমিয়ার লিগ ও জার্মান কাপের ফাইনাল

‘ছোটবেলায় আমিও অশালীন স্পর্শের শিকার হয়েছিলাম’: উর্বী

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলা; ফেসবুকে ‘প্লিজ সেভ আস’ পোস্ট ভাইরাল

১০

ইতিহাসে প্রথম: ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন আলেম মুফতি মুহিববুল্লা হিল বাকী

১১

রামিসা হত্যা মামলা: আসামিপক্ষে লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী

১২

পল্লবীতে শিশু হত্যা: ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন এখন সময়ের দাবি

১৩

ব্যাংক এশিয়ায় বড় নিয়োগ বিজ্ঞপ্তি; ‘ট্রেইনি অফিসার’ পদে আবেদনের সুযোগ

১৪

ঈদের ছুটিতে জবি শিক্ষার্থীদের উচ্ছ্বাস; আসন পেতে ১২ ঘণ্টা আগেই ক্যাম্পাসে ভিড়

১৫

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের তীব্র বিরোধিতা; ভোক্তার স্বার্থ অগ্রাধিকার দেওয়ার আশ্বাস বিইআরসির

১৬

শিশু ধর্ষণের অভিযোগে রণক্ষেত্র চট্টগ্রাম, পুলিশের গাড়িতে আগুন

১৭

রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন করতে চায় ইসি: সিইসি এ এম এম নাসির উদ্দিন

১৮

এবার আসছে ‘ফ্যামিলি ট্রি’; মাত্র এক কার্ডেই মিলবে সরকারের সব সুবিধা

১৯

পশ্চিমবঙ্গে সিএএ কার্যকর, ‘অবৈধ’ বাংলাদেশিদের ফেরত পাঠানোর ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

২০