কালান্তর নিউজ ডেস্ক
২২ অক্টোবর ২০২৬, ৭:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, গ্রেপ্তার ৩

ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ, পলাতক আরও এক আসামি

গাজীপুরের কালীগঞ্জে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণ এবং ওষুধ সেবনের মাধ্যমে গর্ভপাত ঘটানোর অভিযোগে দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার আরও এক আসামি পলাতক রয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের মোক্তারপুর এলাকার কমল শেখের ছেলে মো. আহাদ (২১), মৃত ইসলামের ছেলে মো. শামীম (৪২) এবং মৃত আনছার আলীর ছেলে মো. নজরুল ইসলাম (৪৫)।

পলাতক আসামি হলেন আনসুর আলীর ছেলে শফিকুল (৩০)। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটির বাবা প্রায় ছয় বছর আগে মারা যান। তার তিন বোন ও এক ভাই রয়েছে। বড় বোন বিবাহিত এবং স্বামীর বাড়িতে থাকেন। শিশুটির মা ও আরেক বোন একটি কোম্পানিতে চাকরি করায় তাকে বেশির ভাগ সময় বাড়িতে একা থাকতে হতো।

এজাহারে অভিযোগ করা হয়, প্রায় পাঁচ মাস আগে চলতি বছরের মে মাসের একদিন সন্ধ্যা ৭টার দিকে আহাদ শিশুটিকে প্রলোভন দেখিয়ে ও ভয়ভীতি প্রদর্শন করে মোক্তারপুর এলাকার তাঁদের পুরোনো বাড়িতে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে।

পরবর্তী সময়ে শিশুটির মা বাড়িতে না থাকার সুযোগে শামীম, নজরুল ইসলাম ও শফিকুল বিভিন্ন সময়ে হত্যার ভয় দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

একপর্যায়ে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সম্প্রতি বিষয়টি বুঝতে পেরে আহাদ ওষুধ এনে দিলে শিশুটি তা সেবন করে বলে এজাহারে উল্লেখ রয়েছে। এরপর বুধবার (২১ অক্টোবর) ভোর ৪টার দিকে শিশুটি পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করে এবং তার গর্ভপাত হয়।

পরে মায়ের জিজ্ঞাসাবাদে শিশুটি তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিবরণ দেয়। এজাহার অনুযায়ী, গর্ভপাতের পর শিশুটির মা মৃত ভ্রূণটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দেখান এবং পরে পলিথিনে সংরক্ষণ করেন।

এরপর শিশুটিকে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানায়, বুধবার রাতে শিশুটির মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় মামলা করেন। অভিযোগ পাওয়ার পর রাতভর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

১

Spotify Review 2026

২

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৩

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৪

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৫

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৬

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৭

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৮

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৯

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১০

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১১

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১২

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৩

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৪

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৫

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৬

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৭

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৮

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৯

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

২০