জমকালো আয়োজনে শুরু হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর দিনব্যাপী ‘রুকন সম্মেলন ২০২৬’।
আজ শুক্রবার, ১ সেপ্টেম্বর সকাল ৮টায় আল-ফারুক সোসাইটি মিলনায়তনে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
*কে কে থাকছেন?
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর *এ.টি.এম আজহারুল ইসলাম*। বিশেষ অতিথি হিসেবে আছেন দলটির সেক্রেটারি জেনারেল *মিয়া গোলাম পরওয়ার*। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর *মোহাম্মদ মাহফুজুর রহমান*।
“জামায়াতের বিকল্প নেই”সম্মেলনস্থলের প্রবেশদ্বারে গণমাধ্যমের মুখোমুখি হন খুলনা-২ আসনের সংসদ সদস্য *অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল*।
তিনি বলেন, “দেশ এখন একটা গুরুত্বপূর্ণ সময় পার করছে। ১২ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের সাথে গণভোটও হয়েছিল। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের কথা ছিল। কিন্তু নির্বাচিত সরকার সেই গণভোটকে সুকৌশলে এড়িয়ে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “গত ৬ মাসে দেশে চাঁদাবাজি, দুর্নীতি আবার মাথাচাড়া দিয়েছে। নব্য ফ্যাসিবাদের পদধ্বনি আমরা দেখতে পাচ্ছি। স্থানীয় সরকার থেকে শুরু করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ চলছে। যেখানে জনগণের ভোটে নির্বাচিতদের থাকার কথা, সেখানে দলীয় লোক বসানো হচ্ছে। এটাই ফ্যাসিবাদের দিকে প্রথম পদক্ষেপ।”
জনগণের আস্থা প্রসঙ্গে তিনি বলেন, “মানুষ এখন কম্পেয়ার করছে। তারা দেখছে চাঁদাবাজি-দুর্নীতির সাথে জামায়াতের কোনো সম্পৃক্ততা নেই। তাই মানুষ বিশ্বাস করছে, *দেশকে চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত করতে, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জামায়াতের কোনো বিকল্প নেই*। এটা মনে করেই মানুষ এখন সাহসিকতার সাথে দলে দলে জামায়াতে যোগদান করছে।”
*সম্মেলনের মূল বার্তা
বক্তারা বলেন, আজকের এই সম্মেলন শুধু একটি সাংগঠনিক বৈঠক নয়। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণভোট বাস্তবায়ন, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ এবং একটি মানবিক বাংলাদেশ গড়াই এই সম্মেলনের প্রধান লক্ষ্য।
সম্মেলনের সফলতা কামনা করে সকলের আন্তরিক দোয়া কামনা করা হয়।