মহানন্দ বর্মন, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
৯ অগাস্ট ২০২৬, ৬:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজারহাটে অপসাংবাদিকদের বিরুদ্ধে মানববন্ধন: শিক্ষাপ্রতিষ্ঠান জিম্মি ও চাঁদা আদায়ের অভিযোগ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সাংবাদিকতার নাম ভাঙিয়ে অপসাংবাদিকতা, সরকারি কাজে বাধা এবং শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় সর্বস্তরের জনগণ। রবিবার (৯ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার পুরাতন সোনালী ব্যাংক চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য প্রদানকালে স্থানীয় বাসিন্দারা অপসাংবাদিকদের সিন্ডিকেটের বিরুদ্ধে গুরুতর নানা অভিযোগ তুলে ধরেন। তারা বলেন, এলাকায় কিছু স্বঘোষিত ও ভুয়া সাংবাদিক সরকারি দপ্তরের স্বাভাবিক কাজে বিঘ্ন ঘটাচ্ছে। বিশেষ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে ও জিম্মি করে নিয়মিত অর্থ হাতিয়ে নেওয়া তাদের মূল পেশা হয়ে দাঁড়িয়েছে।

বক্তারা আরও অভিযোগ করেন, এই চক্রটি থানা পুলিশের কার্যক্রমে অনাকাঙ্ক্ষিত বাধা সৃষ্টি করার পাশাপাশি উপজেলা খাদ্যগুদামে প্রভাব খাটিয়ে অ-কৃষকদের নামে ধান বরাদ্দের মতো জালিয়াতি চক্রের সঙ্গেও জড়িত।

মানববন্ধনে উপস্থিত সচেতন মহল জানান, উপজেলায় অসংখ্য পেশাদার ও বস্তুনিষ্ঠ সাংবাদিক রয়েছেন যারা নিষ্ঠার সাথে কাজ করছেন। তবে হাতেগোনা কয়েকজন অপসাংবাদিকের কারণে পুরো সাংবাদিক সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় সচেতন নাগরিক আশিকুর রহমান টুটুল, মাহাবুব হোসেন, রেজাউল হক, আব্দুল কাদের ও লায়নসহ অন্যান্য নেতৃবৃন্দ। রাজারহাটবাসীকে এই অপসাংবাদিকতার হাত থেকে রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের জোরালো হস্তক্ষেপ ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০