শহীদুল ইসলাম শরীফ, দোহার {ঢাকা} প্রতিনিধি
২ জুলাই ২০২৬, ৮:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রথম দিনে দোহারে এইচএসসি পরীক্ষা সম্পন্ন: কেন্দ্রে শান্তি, সড়কে যানজট

সারাদেশের ন্যায় ঢাকার দোহার উপজেলাতেও অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল) ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষা। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর দোহার উপজেলার মোট ৪টি কেন্দ্রে সর্বমোট ১ হাজার ১২৬ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে প্রথম দিনের পরীক্ষায় অংশ নিয়েছে ১ হাজার ১১১ জন এবং অনুপস্থিত ছিল ১৫ জন পরীক্ষার্থী। প্রথম দিনের পরীক্ষায় উপজেলার কোনো কেন্দ্রেই কোনো পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটেনি।

কেন্দ্রভিত্তিক উপস্থিতির পরিসংখ্যান:

জয়পাড়া কলেজ: মোট ৮৩১ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৮১৭ জন এবং অনুপস্থিত ছিল ১৪ জন।

পদ্মা সরকারি কলেজ: মোট ১৯৫ জন পরীক্ষার্থীর সবাই পরীক্ষায় অংশ নিয়েছে, এখানে কোনো অনুপস্থিতি ছিল না।

জয়পাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: এইচএসসি (ভোকেশনাল) নির্ধারিত ৪০ জন পরীক্ষার্থীর সবাই উপস্থিত ছিল।

জয়পাড়া মাহমুদিয়া আলিম মাদ্রাসা: আলিম (কোরআন মাজিদ) পরীক্ষায় মোট ৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৯ জন উপস্থিত ছিল এবং ১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

সড়কে তীব্র যানজট ও ভোগান্তি:

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও পরীক্ষা শুরুর আগে ও শেষে কেন্দ্রগুলোর বাইরে পরীক্ষার্থীদের শুভাকাঙ্ক্ষী ও অভিভাবকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে, জয়পাড়া কলেজ গেটের সামনে অভিভাবকদের প্রচণ্ড ভিড় এবং রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের আধিক্যের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে করে গণপরিবহণ ও সাধারণ পথচারীদের চলাচলে কিছুটা সাময়িক ভোগান্তি পোহাতে হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০