কালান্তর নিউজ ডেস্ক
৮ জুন ২০২৬, ৩:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমরা পুলিশ বাহিনীকে আরও বেশি বুস্ট আপ করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বাহিনীকে দেশের মানুষের কল্যাণে কাজ করতে আরও বেশি বুস্ট আপ (উৎসাহিত) করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, “দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী পুলিশ কতটুকু পরিশ্রম এবং চেষ্টা চালিয়ে যাচ্ছে, সে বিষয়টি জানাতেই আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমরা তাদের ভালো কাজের স্বীকৃতি দিতে চাইছি, এতে তারা উৎসাহিত এবং অনুপ্রাণিত হবে এবং ন্যায়নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে। এমন কিছু আগে হয়েছে কিনা আমি জানি না। আমরা পুলিশ বাহিনীকে আরও বেশি বুস্ট আপ করতে চাই, যাতে তারা দেশের আইনের শাসন প্রতিষ্ঠা করতে সঠিক ও দৃঢ়ভাবে দায়িত্ব পালন করতে পারে।”

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সম্প্রতি দেশের ৩টি গুরুত্বপূর্ণ ঘটনায় যারা অসাধারণ ও বীরত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, আজ তাদের সনদ ও সম্মাননা দেওয়া হয়েছে। এদের মধ্যে রাজধানীর চাঞ্চল্যকর শিশু রামিসা হত্যাকাণ্ডে যারা অত্যন্ত দ্রুততম সময়ে অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারসহ সব আইনি দায়িত্ব পালন করেছেন তাদের কয়েকজন; দৌলতদিয়ায় নৌ পুলিশের অসাধারণ ও সময়োচিত ভূমিকায় যাত্রীরা প্রাণে বেঁচেছেন, তাদের মধ্য থেকে ৩ জন এবং মুন্সিগঞ্জের গণধর্ষণের ঘটনায় জড়িত ৪ আসামিকে দ্রুত গ্রেপ্তারের ঘটনায় সংশ্লিষ্ট ৩ জন পুলিশ সদস্য এই বিশেষ রাষ্ট্রীয় স্বীকৃতি পাচ্ছেন।

সবমিলিয়ে আজ বিভিন্ন পদমর্যাদার ১৫ জন পুলিশ সদস্যকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে, যা তাদের কাজের মনোবল ও উদ্দীপনা অনেক বাড়িয়ে দেবে। পুরস্কৃত করার বিষয়ে মন্ত্রী উল্লেখ করেন, বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ আমরা সবাইকে সরকারি পুরস্কারের তহবিল থেকে নগদ ২০ হাজার টাকা এবং সম্মাননা সনদ দিয়েছি। এছাড়া অসাধারণ পারফর্ম্যান্সের জন্য কয়েকজন পুলিশ কর্মকর্তা বিশেষ ব্যাজ পেয়েছেন বলেও নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০