সড়কে ব্রিজে ওঠার সময়ে কিংবা সাধারণ গাড়ি চালানোর ক্ষেত্রে নারী চালকদের সামান্য ভুল বা সমস্যা হতেই পারে—তবে তা নিয়ে ভিডিও তৈরি ও ট্রল করায় ক্ষোভ প্রকাশ করেছেন সুপ্রিয়া নামের এক নারী গাড়িচালক। সম্প্রতি ড্রাইভিং সিটে থাকা অবস্থায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি এই প্রতিক্রিয়া জানান।
সাক্ষাৎকারে সুপ্রিয়া আক্ষেপ করে বলেন, ‘ব্রিজে উঠতে গেলে একজন নারী চালকের একটু সমস্যা হতেই পারে। এটা কোনো বড় বিষয় নয়, কিন্তু এটা নিয়ে যদি সাংবাদিকরা এসে ট্রল বা ভিডিও করা শুরু করে, তাহলে তাদের উপস্থিতির কারণেই আমরা সাধারণ রাস্তায় ঠিকমতো গাড়ি চালাতে পারি না।’
সড়ক পরিস্থিতি সম্পর্কে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, ‘এমনিতে সড়কের স্বাভাবিক অবস্থা ঠিকঠাকই আছে, তবে কিছু জায়গায় রাস্তা ভাঙাচোরা এবং বড় গাছপালার কারণে সাময়িক প্রতিবন্ধকতা তৈরি হয়। কিন্তু সবচেয়ে বড় সমস্যা তৈরি হয় সংবাদকর্মীদের অপ্রয়োজনীয় ক্যামেরা ক্যামেরাবন্দি করার আচরণে।’
এ সময় সড়কে নারী চালকদের স্বাভাবিক ও নিরাপদে গাড়ি চালানোর পরিবেশ তৈরি করে দেওয়ার আহ্বান জানান তিনি। একই সাথে যেকোনো ছোটখাটো ড্রাইভিং ভুলকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ফুটেজ ছড়িয়ে ট্রল বা কটূক্তি না করার জন্য সাংবাদিকদের প্রতি বিনীত অনুরোধ জানান।