শহীদুল ইসলাম শরীফ, দোহার {ঢাকা} প্রতিনিধি
১৭ জুন ২০২৬, ৮:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু: শতভাগ স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান গয়েশ্বর চন্দ্র রায়ের

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণের পাইলট কর্মসূচির ৩য় পর্যায়ের কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ১৭ জুন (বুধবার) দুপুরে ঢাকার কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার (ঢাকা-৩ আসন) অন্তর্ভুক্ত তেঘরিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে এই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়।

উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

প্রান্তিক মানুষের অর্থনৈতিক মুক্তি: প্রধান অতিথির বক্তব্যে বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনমানুষের অর্থনৈতিক মুক্তি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এই ফ্যামিলি কার্ডের উদ্যোগ নিয়েছেন। এই কার্যক্রমের মাধ্যমে তেঘরিয়া ইউনিয়নের প্রান্তিক ও প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষ সরাসরি উপকৃত হবেন।” তিনি এই কার্ড বিতরণে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।

অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, এমপি বলেন, “সরকারের এই কল্যাণমুখী উদ্যোগ যেন প্রতিটি যোগ্য পরিবারের দোরগোড়ায় পৌঁছায়, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম বা স্বজনপ্রীতি সহ্য করা হবে না।”

উদ্বোধন ও সুফলভোগীদের সন্তোষ: ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী কার্যক্রমে সার্বিক তদারকি ও তত্ত্বাবধানে ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওমর ফারুক। প্রথম দিনে তেঘরিয়া ইউনিয়নের বেশ কিছু সুফলভোগী পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। কার্ড হাতে পেয়ে স্থানীয় সাধারণ মানুষ সরকারের এই মানবিক ও সময়োপযোগী পদক্ষেপের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

১

Spotify Review 2026

২

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৩

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৪

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৫

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৬

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৭

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৮

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৯

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১০

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১১

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১২

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৩

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৪

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৫

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৬

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৭

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৮

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৯

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

২০