মাফিকুল ইসলাম, ফুলবাড়ী {দিনাজপুর} প্রতিনিধি
২২ জুলাই ২০২৬, ৬:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুরে ভুয়া বিসিএস ক্যাডার অফিসার আটক

দিনাজপুরে কখনো প্রশাসন ক্যাডার আবার কখনো পুলিশ ক্যাডারের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে মোশাররফ হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের কালুর মোড় এলাকার একটি মেস (ছাত্রাবাস) থেকে শিক্ষার্থীরা তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

আটক মোশাররফ হোসেনের বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের নওখৈর গ্রামে। শিক্ষার্থীরা জানান, মেসে অবস্থানকালে তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। পরবর্তীতে কয়েকজন শিক্ষকের উপস্থিতিতে তাঁর পরিচয় যাচাই করলে চরম অসঙ্গতি ধরা পড়ে। একপর্যায়ে তিনি নিজেকে কেবল এসএসসি পাস বলে স্বীকার করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মোশাররফ বিভিন্ন সময় নিজেকে ৪৬তম বিসিএসে প্রশাসন, ২৭তম বিসিএসে পররাষ্ট্র এবং ৪৯তম বিসিএসে পুলিশ ক্যাডারের কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দামি পোশাক পরে ছবি দিয়ে তরুণীদের সাথে সম্পর্ক গড়ে তুলতেন। তাঁর আটকের খবর পেয়ে রাঙামাটি থেকে এক ভুক্তভোগী তরুণী ও নীলফামারী থেকে এক অভিভাবক দিনাজপুরে আসেন। ভুক্তভোগী ওই তরুণী অভিযোগ করেন, সমস্যা সমাধানের কথা বলে তাঁর কাছ থেকে প্রায় ১২ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন মোশাররফ।

পুলিশ জানায়, প্রাথমিক অনুসন্ধানে মোশাররফের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০