ছামিউল আলিম, বিরল (দিনাজপুর) প্রতিনিধি
৭ অগাস্ট ২০২৬, ২:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিরলে ১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

দিনাজপুরের বিরলে থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১০ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ জুয়েল রানা নামে এক যুবককে আটক করা হয়েছে।

গত বুধবার (৫ আগস্ট ২০২৬) রাত ৯টার দিকে উপজেলার ১১ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের বড় বৈদ্যনাথপুর মোড়লপাড়া মোড় এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করে পুলিশ।

আটককৃত জুয়েল রানা (২২) পলাশবাড়ী কটিয়াপাড়া এলাকার মো. সুরত আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিরল থানার একটি বিশেষ চৌকস দল বুধবার রাতে বড় বৈদ্যনাথপুর মোড়লপাড়া মোড় সংলগ্ন ধুলাতৈড়গামী রাস্তার পাশে অভিযান পরিচালনা করে। অভিযানকালে মোছাঃ রফিজা খাতুনের বসতবাড়ির পশ্চিম পাশে কাঁচা রাস্তার ওপর সন্দেহভাজন হিসেবে জুয়েল রানাকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ১০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) সারণির ২৯ (ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৯, তারিখ: ০৫/০৮/২০২৬)।

মাদকের কড়াল গ্রাস থেকে তরুণ সমাজকে রক্ষায় পুলিশের এ ধরনের বিশেষ ও ঝটিকা অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি ব্যক্ত করেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০