শহীদুল ইসলাম শরীফ, দোহার {ঢাকা} প্রতিনিধি
১০ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে মধুরচর স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন স্পোর্টিং ক্লাব

ঢাকার দোহার উপজেলার স্থানীয় আশ্রয়ণ প্রকল্পের মাঠে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ‘কাজিরচর মধুরচর স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট, ২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১০ জুলাই) বিকেল ৪টায় অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ফাইনালে মধুরচর ফাইটার্সকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মধুরচর স্পোর্টিং ক্লাব।

খেলার শুরু থেকেই দুই দলই মাঠজুড়ে আক্রমণ-প্রতিআক্রমণের মাধ্যমে উপস্থিত হাজারো দর্শককে টানটান উত্তেজনা উপহার দেয়। প্রথমার্ধে শক্তির লড়াই চললেও কোনো দলই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধে চমৎকার এক ফিল্ড গোলে এগিয়ে যায় মধুরচর স্পোর্টিং ক্লাব। খেলার শেষ মুহূর্ত পর্যন্ত মধুরচর ফাইটার্স গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে আপ্রাণ চেষ্টা চালালেও স্পোর্টিং ক্লাবের শক্তিশালী রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয়। ফলে ১-০ গোলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে মধুরচর স্পোর্টিং ক্লাব।

খেলা শেষে মাঠ প্রাঙ্গণেই সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের ট্রফি এবং আকর্ষণীয় পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা জেলার সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আবুল হাসেম বেপারী।

পুরস্কার বিতরণকালে যুবদল নেতা আবুল হাসেম বেপারী বলেন, “বর্তমান তরুণ ও যুবসমাজকে মাদক, কিশোর অপরাধ এবং নানাবিধ অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই ধরনের টুর্নামেন্ট গ্রামীণ জনপদে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করে।” তিনি তরুণদের মাঠের দিকে ফিরিয়ে আনতে নিয়মিত এমন আয়োজনের তাগিদ দেন।

উক্ত ফাইনাল খেলা ও ট্রফি বিতরণী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য সমাজসেবক, শিক্ষানুরাগী, স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং দোহারের বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির পানিতে নরসিংহাটি আকসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙন, ঝুঁকিতে শিক্ষার্থীরা!

পার্বতীপুরে নিজ ঘর থেকে মা ও কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ দিলেই আসছে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের তথ্য!

বেলকুচির মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য, প্রশংসায় ভাসছেন শিক্ষকরা!

সাংবাদিকদের পাশে থাকার বার্তা দিয়ে পার্বতীপুর উপজেলা যুবদলের উপহার সামগ্রী প্রদান

তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর

কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী ১০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ব্যাপক ভাঙচুর

রাজশাহীতে পদ্মার পানি বেড়ে মৌসুমের সর্বোচ্চ, ডুবছে চর

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে দিনাজপুরে মতবিনিময় সভা

১০

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে দিনাজপুর জেলা পুলিশের সবুজায়ন উদ্যোগ

১১

দুই মাস পর সচল মধ্যপাড়া খনি, শুরু হলো পাথর উত্তোলন

১২

মিঠাপুকুরে কলেজছাত্রী খুশীর রহস্যজনক মৃত্যু: অপমৃত্যুর আড়ালে পরিকল্পিত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গর্ভপাতের লোমহর্ষক ক্লু উন্মোচন

১৩

দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফরহাদ সরকারের বিদায় সংবর্ধনা

১৪

কুয়েটে ১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াডের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১৫

কুয়েটে ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়

১৬

নানাবাড়িতে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর: অরক্ষিত সেফটি ট্যাংকে ভাসছিল ২ বছরের ইফাত

১৭

বাগেরহাটে টানা বর্ষণে ৭ হাজার ঘের প্লাবিত: শত কোটি টাকার ক্ষতিতে নিঃস্ব মৎস্যচাষিরা

১৮

কৃষক বাবার অসাধারণ সাফল্য: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে রাজশাহীর হাসিবুর!

১৯

নেত্রকোণায় রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা: সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয়

২০