কালান্তর নিউজ ডেস্ক
৮ অক্টোবর ২০২৬, ৮:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কক্সবাজারে ৬২ ফুটের ‘প্লাস্টিক দানব’

কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের বালিয়াড়িতে দাঁড়িয়ে আছে ৬২ ফুট উচ্চতার এক বিশাল ‘প্লাস্টিক দানব’। দূর থেকে দেখলে মনে হতে পারে, সাগর থেকেই উঠে এসেছে কোনো ভয়ংকর দৈত্য। তবে কাছে গেলে দেখা যায়, এটি আসলে ফেলে দেওয়া প্লাস্টিক ও পলিথিন দিয়ে তৈরি একটি ভাস্কর্য।

পরিবেশ দূষণ সম্পর্কে মানুষকে সচেতন করতে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন ও কক্সবাজার জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নির্মাণ করা হয়েছে ‘প্লাস্টিক মনস্টার’ নামের এই ভাস্কর্য।

ভাস্কর্যটি তৈরিতে ব্যবহার করা হয়েছে প্রায় ১০ মেট্রিক টন পরিত্যক্ত প্লাস্টিক। গত এক মাসে কক্সবাজার, ইনানী ও সেন্টমার্টিন সৈকত থেকে এসব প্লাস্টিক সংগ্রহ করা হয়।

এটি নির্মাণে কাজ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের আটজন শিল্পী ও ২০ জন স্বেচ্ছাসেবক। ভাস্কর্যটিতে দেখানো হয়েছে, বিশাল এক দৈত্য পৃথিবীকে দু’ভাগ করে তার বুক চিরে প্লাস্টিক বের করে দিচ্ছে। এর মাধ্যমে প্লাস্টিক দূষণের ভয়াবহতা তুলে ধরা হয়েছে।

আয়োজকদের দাবি, এটি সমুদ্রের প্লাস্টিক দিয়ে তৈরি বিশ্বের বৃহৎ রোবট-দানব আকৃতির ভাস্কর্য।

প্লাস্টিক জমা দিলে মিলবে নিত্যপণ্য

শুধু ভাস্কর্য প্রদর্শন নয়, প্লাস্টিক সংগ্রহে উৎসাহ দিতে সুগন্ধা ও কলাতলী পয়েন্টে স্থাপন করা হয়েছে ‘প্লাস্টিক এক্সচেঞ্জ সেন্টার’।

এখানে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল ও বিভিন্ন প্লাস্টিক সামগ্রী জমা দিলে স্থানীয়রা চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পাবেন। পর্যটকদের জন্যও থাকছে বিভিন্ন উপহার।

বিদ্যানন্দ জানিয়েছে, পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সারাদেশ থেকে ৫০০ মেট্রিক টন প্লাস্টিক সংগ্রহ ও রিসাইকেল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

কক্সবাজারের এই ব্যতিক্রমী ভাস্কর্য শুধু দর্শনার্থীদের ছবি তোলার জায়গা নয়, বরং প্লাস্টিক দূষণের ভয়াবহতার প্রতীক হিসেবেও সামনে এসেছে।

সমুদ্র, নদী ও জলাশয়ে প্রতিনিয়ত জমছে প্লাস্টিক ও বিভিন্ন ধরনের বর্জ্য। এতে জলজ প্রাণী, পরিবেশ ও মানুষের জীবন হুমকির মুখে পড়ছে। তাই সচেতনতার পাশাপাশি প্লাস্টিকের ব্যবহার কমানো এবং বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার ওপর গুরুত্ব দেওয়া জরুরি।

কক্সবাজারের ‘প্লাস্টিক দানব’ যেন সেই বার্তাই দিচ্ছে—ছবি তুলুন, কিন্তু প্লাস্টিক ফেলে যাবেন না। বরং সংগ্রহ করে নির্দিষ্ট কেন্দ্রে জমা দিন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

১

Spotify Review 2026

২

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৩

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৪

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৫

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৬

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৭

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৮

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৯

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১০

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১১

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১২

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৩

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৪

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৫

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৬

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৭

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৮

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৯

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

২০