দূষণমুক্ত ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তোলার প্রত্যয়ে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
রোববার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়। উক্ত র্যালিতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবির।
র্যালিতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এক বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় জেলা প্রশাসকসহ সকল অংশগ্রহণকারী কর্মকর্তা ও প্রতিনিধিরা সতস্ফূর্তভাবে অফিস প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। কর্মসূচিতে বক্তারা একটি গ্রিন ও ক্লিন নারায়ণগঞ্জ বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।