সাদ্দাম হোসাইন, বেলকুচি {সিরাজগঞ্জ} প্রতিনিধি
৩ অক্টোবর ২০২৬, ৮:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেলকুচিতে পৌরসভা-বিডিক্লিনের যৌথ উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

 

‘নিজ সীমানা পরিষ্কার করি, ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন সমাজ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় মশক নিধন এবং বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকালে বেলকুচি পৌরসভা ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডিক্লিন’-এর যৌথ উদ্যোগে পৌর এলাকার প্রধান সড়ক, বিভিন্ন ড্রেন, নালা-নর্দমা ও জনগুরুত্বপূর্ণ স্থানগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী ও বিডিক্লিনের তরুণ স্বেচ্ছাসেবীরা অংশ নেন। তারা ড্রেনে জমে থাকা ময়লা-আবর্জনা ও প্লাস্টিক বর্জ্য অপসারণের পাশাপাশি জমাটবদ্ধ পানি নিষ্কাশন করেন। পরে মশার বংশবিস্তার রোধে ফগার মেশিনের মাধ্যমে লার্ভিসাইড ও কীটনাশক স্প্রে করা হয়।

অভিযান চলাকালে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়। আয়োজকরা বলেন, শুধু পৌরসভার একক প্রচেষ্টায় পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়। ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব ও আশপাশের জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখতে হবে।

এ সময় বিডিক্লিন সিরাজগঞ্জ জেলা সহ-সমন্বয়ক মমতাজুর রহমান মুন্না, বেলকুচি উপজেলা সহ-সমন্বয়ক মোছা. হাফিজা খাতুন, এইড বাংলাদেশের পক্ষে মো. আব্দুল মোমিন, এনায়েতপুর থানা বিডিক্লিনের সমন্বয়ক রাজু আহমেদ, বেলকুচি উপজেলা বিডিক্লিনের উপদেষ্টা মো. নাজমুল হাসান, বেলকুচি পৌরসভার সিআই মো. আলমগীর হোসেনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং বিডিক্লিন বেলকুচি টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বেলকুচি পৌরসভাকে পরিচ্ছন্ন, সবুজ ও মশামুক্ত আদর্শ নগরী হিসেবে গড়ে তুলতে এ ধরনের যৌথ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

১

Spotify Review 2026

২

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৩

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৪

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৫

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৬

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৭

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৮

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৯

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১০

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১১

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১২

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৩

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৪

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৫

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৬

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৭

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৮

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৯

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

২০