নারায়ণগঞ্জ সংবাদদাতা, কালান্তর নিউজ
২১ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর

নারায়ণগঞ্জের ফতুল্লায় আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল সমর্থকদের মধ্যে হার-জিতের আনন্দ উল্লাসকে কেন্দ্র করে দফায় দফায় হামলা, বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার (২১ জুলাই) রাত ১০টার দিকে ফতুল্লার হাজীগঞ্জ ঈদগাহ সড়কে এই সহিংস ঘটনার সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার ব্রাজিল সমর্থক অপূর্ব ও আর্জেন্টিনা সমর্থক হাবিবের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে ফুটবল নিয়ে কোন্দল চলছিল। অতি সম্প্রতি এক ম্যাচে ব্রাজিল হেরে যাওয়ায় আর্জেন্টিনা সমর্থকরা উল্লাস করে। পরবর্তীতে আর্জেন্টিনা অন্য ম্যাচে হেরে গেলে ব্রাজিল সমর্থকরাও পাল্টা উল্লাস ও কটু মন্তব্য করে। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকরা ব্রাজিল সমর্থকদের ধাওয়া দিলে পরিস্থিতি রণক্ষেত্রে রূপ নেয়।

একপর্যায়ে ব্রাজিল সমর্থকরা সংগঠিত হয়ে আর্জেন্টিনা সমর্থকদের বাড়িঘরে হামলা চালায়, ব্যাপকভাবে ভাংচুর ও লুটপাট করে এবং বাধা দিতে গেলে নারীদের ওপর হামলা চালায়। স্থান ত্যাগ করার সময় হামলাকারীরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরবর্তীতে এলাকাবাসী আর্জেন্টিনা সমর্থকদের সাথে যোগ দিয়ে ধাওয়া দিলে ব্রাজিল সমর্থকরা পালিয়ে যায়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, খেলা নিয়ে সংঘর্ষে জড়ানোদের অধিকাংশই কিশোর বয়সী। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে গেলেও তাদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০