গোলাম কিবরিয়া, বোয়ালিয়া {রাজশাহী} প্রতিনিধি
১৪ জুলাই ২০২৬, ৪:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বাস চলাচল বন্ধ: নির্বাচন কমিটি নিয়ে ডিসির সাথে বিরোধ

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। সাধারণ সভা করে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের দাবি জেলা প্রশাসক (ডিসি) নাকচ করায় সোমবার রাত ৮টা থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকেরা। মঙ্গলবার সকাল থেকে সব রুটের বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচন আয়োজনের লক্ষ্যে সোমবার বিকেলে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম নিজ কার্যালয়ে দুই পক্ষের শ্রমিক ও পরিবহন নেতাদের নিয়ে সভায় বসেন। সভায় হেলাল-পাখিবিরোধী শ্রমিক নেতারা সাধারণ সভা করে নির্বাচনি বোর্ড গঠনের পরামর্শ দেন। কিন্তু জেলা প্রশাসক তা নাকচ করে নজরুল ইসলাম হেলালসহ পুলিশ-প্রশাসনের কর্মকর্তাদের দিয়ে একটি নির্বাচনি কমিটি গঠনের প্রস্তাব দেন।

এই প্রস্তাবকে ‘পক্ষপাতদুষ্ট’ আখ্যা দিয়ে হেলাল-পাখিবিরোধী শ্রমিক নেতারা ডিসির সামনেই বাস বন্ধের ঘোষণা দিয়ে সভা ত্যাগ করেন। ডিসির কার্যালয় থেকে শ্রমিকেরা ফেরার পথে টার্মিনাল এলাকায় উত্তেজনা দেখা দেয় এবং একপর্যায়ে ক্ষুব্ধ শ্রমিকেরা পরিবহন নেতা নজরুল ইসলাম হেলালের ব্যক্তিগত চেম্বারে ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ উঠেছে।

শ্রমিক নেতা মোমিনুল ইসলাম মোমিন বলেন, “ডিসি স্যার একটা পক্ষ নিয়েছেন। সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সাধারণ সভা চেয়েছিলাম। তিনি নজরুল ইসলাম হেলালকে রেখে কমিটি করে দিতে চাইলেন। তিনি থাকলে সুষ্ঠু নির্বাচন হবে না। তাই শ্রমিকেরা বাস বন্ধ করে দিয়েছেন।”

অন্যদিকে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, “শ্রমিকদের একটা অংশ সাধারণ সভা করে নির্বাচনি কমিটি গঠন করতে চান। কিন্তু এখন তো সেটা সম্ভব না। এ জন্য তারা বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। বিষয়টি কীভাবে সমাধান করা যায় সেটা আমরা দেখছি।”

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল তাঁর চেম্বারে হামলা-লুটপাটের নিন্দা জানিয়ে বলেন, “মিটিংয়ে কথা কাটাকাটি হতেই পারে, তাই বলে চেম্বারে হামলা বা বাস বন্ধ করা ঠিক নয়। তবে আমরা মালিকপক্ষ, আমরা বলছি বাস চলাচল করবে।” মালিকপক্ষের পক্ষ থেকে বাস চালানোর কথা বলা হলেও শ্রমিকদের আন্দোলনের মুখে মঙ্গলবার সকাল থেকে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০