চট্টগ্রামের বোয়ালখালীতে শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আয়োজিত ধর্মীয় উৎসব ও ফানুস উত্তোলন অনুষ্ঠান পরিদর্শন করেছেন লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ।
রোববার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে বোয়ালখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীল বড়ুয়াপাড়ার কধুরখীল জ্ঞানোদয় বিহারে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন সংগঠনটির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি ঢোলবাদক ও লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, সাধারণ সম্পাদক, কবি, শিল্পী, সংগঠক ও সাংবাদিক বিপ্লব জলদাস এবং সংগঠনের সহ-সাধারণ সম্পাদক আশুতোষ দাশ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কধুরখীল জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ ভদন্ত সত্যানন্দ থেরো, বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কাজল বড়ুয়া, সুজন বড়ুয়া, সেফু বড়ুয়াসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। শান্তি, সংযম, সম্প্রীতি ও মৈত্রীর বার্তাবাহী এ উৎসব উপলক্ষে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে অশুভের বিনাশ এবং শুভ ও মৈত্রীর আলো সর্বত্র ছড়িয়ে পড়ার প্রত্যাশা জানানো হয়।
এ সময় সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট রাখার আহ্বান জানিয়ে সবাইকে শুভ প্রবারণা পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা জানায় সংগঠনটি।