কালান্তর নিউজ ডেস্ক
২২ অক্টোবর ২০২৬, ৬:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সম্মাননা ও শুভেচ্ছা বিনিময়

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে ফানুস উড্ডয়ন, সম্মাননা প্রদান ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও সম্প্রীতির আবহে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ।

অনুষ্ঠানে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর বোধিসত্ত্ব বিহারের বিহারাধ্যক্ষ বিপর্শী মহাথেরো, কধুরখীল জ্ঞানোদয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সত্যানন্দ ভিক্ষু এবং কধুরখীল মার্জিন বিহারের অধ্যক্ষ ভদন্ত দীপানন্দ ভিক্ষুসহ পূজনীয় ভিক্ষুসংঘের সদস্যরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক, জেলা বিএনপির সিনিয়র সদস্য শওকত আলম.

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক উপজাতিবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম মহানগর আহ্বায়ক অধ্যাপক ঝন্টু কুমার বড়ুয়া, শাকপুরা শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাধক ডালিম বড়ুয়া এবং বোয়ালখালী পৌরসভা বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি হাজি আবু আকতার।

বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রকৌশলী জয়সেন বড়ুয়া, কার্যকরী সভাপতি মিলু বড়ুয়া ও সাধারণ সম্পাদক চিকিৎসক মিহির বরণ বড়ুয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, বোয়ালখালী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রাহুল বড়ুয়া।

আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহসভাপতি রাজু বড়ুয়া, বোয়ালখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রাণতোষ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ.

বোয়ালখালী শাখার সভাপতি সুমন বড়ুয়া ভূপেল ও সাধারণ সম্পাদক কাজল বড়ুয়া এবং বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের শুভাকাঙ্ক্ষী অমিত বড়ুয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সফল করতে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, বোয়ালখালী শাখা এবং বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, বোয়ালখালী শাখা সার্বিক সহযোগিতা প্রদান করে।

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতি চর্চার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে ইতিবাচক ভূমিকা রাখে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

১

Spotify Review 2026

২

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৩

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৪

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৫

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৬

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৭

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৮

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৯

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১০

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১১

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১২

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৩

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৪

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৫

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৬

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৭

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৮

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৯

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

২০