সাদ্দাম হোসাইন, বেলকুচি {সিরাজগঞ্জ} প্রতিনিধি
২৮ জুন ২০২৬, ৬:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেলকুচিতে উৎসবমুখর পরিবেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আজ রবিবার (২৮ জুন) ২০২৬ তারিখে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিশুদের অপুষ্টিজনিত রোগ প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অন্ধত্বের ঝুঁকি কমানোর লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এবার বেলকুচি উপজেলায় ১টি স্থায়ী ও ১৭৬টি অস্থায়ীসহ মোট ১৭৭টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৪ হাজার ৮৩৯ জন শিশুকে নীল রঙের (১ লক্ষ আইইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪৩ হাজার ৯৩২ জন শিশুকে লাল রঙের (২ লক্ষ আইইউ) ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মাঠপর্যায়ের চিত্র ও তদারকি:

ক্যাম্পেইনটি শতভাগ সফল করতে মাঠপর্যায়ে ২২ জন প্রথম শ্রেণির তদারককারী এবং ৩৫৪ জন স্বেচ্ছাসেবী নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। তারা উপজেলার বিভিন্ন কেন্দ্রে শিশুদের ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি মা ও অভিভাবকদের পুষ্টি বিষয়ক প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছেন।

কেন্দ্রে দায়িত্বরত প্রথম শ্রেণির তদারককারী মো. কবির হোসেন জানান, সকাল থেকেই অত্যন্ত স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। অভিভাবকেরা বেশ আনন্দের সাথে তাদের সন্তানদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়াতে কেন্দ্রে নিয়ে আসছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের বার্তা:

ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরে স্বাস্থ্য সহকারী মো. হাফিজুর রহমান বলেন, “ভিটামিন ‘এ’ শিশুর দৃষ্টিশক্তি সুরক্ষা, স্বাভাবিক শারীরিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণে শিশুদের রাতকানা রোগ ও অন্যান্য অপুষ্টিজনিত জটিলতার ঝুঁকি অনেকাংশে কমে আসে।”

উপজেলা স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুন্নাহার মৌসুমী বলেন, “সকলের সম্মিলিত সহযোগিতায় বেলকুচি উপজেলায় শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। শিশুদের সুস্থ ও সবল ভবিষ্যৎ নিশ্চিত করতে এই ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির পানিতে নরসিংহাটি আকসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙন, ঝুঁকিতে শিক্ষার্থীরা!

পার্বতীপুরে নিজ ঘর থেকে মা ও কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ দিলেই আসছে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের তথ্য!

বেলকুচির মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য, প্রশংসায় ভাসছেন শিক্ষকরা!

সাংবাদিকদের পাশে থাকার বার্তা দিয়ে পার্বতীপুর উপজেলা যুবদলের উপহার সামগ্রী প্রদান

তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর

কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী ১০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ব্যাপক ভাঙচুর

রাজশাহীতে পদ্মার পানি বেড়ে মৌসুমের সর্বোচ্চ, ডুবছে চর

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে দিনাজপুরে মতবিনিময় সভা

১০

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে দিনাজপুর জেলা পুলিশের সবুজায়ন উদ্যোগ

১১

দুই মাস পর সচল মধ্যপাড়া খনি, শুরু হলো পাথর উত্তোলন

১২

মিঠাপুকুরে কলেজছাত্রী খুশীর রহস্যজনক মৃত্যু: অপমৃত্যুর আড়ালে পরিকল্পিত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গর্ভপাতের লোমহর্ষক ক্লু উন্মোচন

১৩

দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফরহাদ সরকারের বিদায় সংবর্ধনা

১৪

কুয়েটে ১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াডের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১৫

কুয়েটে ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়

১৬

নানাবাড়িতে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর: অরক্ষিত সেফটি ট্যাংকে ভাসছিল ২ বছরের ইফাত

১৭

বাগেরহাটে টানা বর্ষণে ৭ হাজার ঘের প্লাবিত: শত কোটি টাকার ক্ষতিতে নিঃস্ব মৎস্যচাষিরা

১৮

কৃষক বাবার অসাধারণ সাফল্য: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে রাজশাহীর হাসিবুর!

১৯

নেত্রকোণায় রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা: সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয়

২০