কালান্তর নিউজ ডেস্ক
২০ মে ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বরমী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় মাওলানা জুবায়ের আহমাদ তাশরীফ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শ্রীপুরের ঐতিহ্যবাহী বরমী ইউনিয়ন পরিষদে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীদের ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা। এরই মধ্যে বরমী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাধারণ মানুষ ও তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক আলোচনায় উঠে এসেছেন মাওলানা জুবায়ের আহমাদ তাশরীফ।

এলাকার বিভিন্ন হাট-বাজার ও মোড়ে মোড়ে তাঁর ব্যানার এবং পোস্টার শোভা পাচ্ছে। একজন তরুণ, উচ্চশিক্ষিত ও সজ্জন ব্যক্তিত্ব হিসেবে বরমী ইউনিয়নের সাধারণ মানুষের একটি বড় অংশ তাঁর প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করছেন।

স্থানীয় ভোটারদের একাংশ জানান, বরমী ইউনিয়নকে একটি বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত এবং আধুনিক সেবাধর্মী মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে একজন যোগ্য ও নিষ্ঠাবান নেতৃত্বের প্রয়োজন। সেই জায়গায় মাওলানা জুবায়ের আহমাদ তাশরীফ তাঁর পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মন জয় করে নিয়েছেন।

চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জুবায়ের আহমাদ তাশরীফ তাঁর প্রচারণায় বরমী ইউনিয়নের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা, রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন এবং যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন। তৃণমূলের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি বরমী ইউনিয়নের সার্বিক কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চান বলে তাঁর অনুসারীরা জানিয়েছেন।

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, বরমী ইউনিয়নে মাওলানা জুবায়ের আহমাদ তাশরীফের পক্ষে সাধারণ ভোটারদের উৎসাহ ও তৎপরতা ততটাই বৃদ্ধি পাচ্ছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

১

Spotify Review 2026

২

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৩

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৪

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৫

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৬

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৭

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৮

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৯

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১০

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১১

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১২

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৩

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৪

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৫

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৬

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৭

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৮

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৯

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

২০