মামুন মিঞা, নগরকান্দা {ফরিদপুর} প্রতিনিধি
১৮ জুলাই ২০২৬, ৯:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নগরকান্দায় মাদক, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সভা

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ, আত্মহত্যা প্রতিরোধ এবং স্থানীয় বিরোধ ও জমিজমা সংক্রান্ত সংঘাত নিরসনে এক বিশাল সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) জেলা পুলিশের বিশেষ উদ্যোগে নগরকান্দা থানাধীন ভবুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ব্যতিক্রমী ও গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়।

উক্ত সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মিজ শামা ওবায়েদ ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম এবং ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।

সভায় উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ ও আত্মহত্যা বর্তমান সমাজের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। এসব ধ্বংসাত্মক অপরাধ ও সামাজিক ব্যাধি থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে পরিবারে নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়ানো এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়।

এছাড়া গ্রামীণ পর্যায়ে জমিজমা সংক্রান্ত বিরোধ ও সামাজিক সংঘাতের ক্ষেত্রে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন, সে বিষয়ে কঠোর বার্তা দেওয়া হয়। যেকোনো ধরনের বিরোধ দেখা দিলে তা স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় শান্তিপূর্ণ ও আইনি উপায়ে নিষ্পত্তির আহ্বান জানানো হয়।

বক্তারা আরও উল্লেখ করেন, একটি অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে শুধু প্রশাসনের ওপর নির্ভর করে বসে থাকলে চলবে না; সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক সচেতনতা সৃষ্টি ও প্রতিরোধমূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে হবে।

সভায় স্থানীয় প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সুধীসমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০