সাদ্দাম হোসাইন, বেলকুচি {সিরাজগঞ্জ} প্রতিনিধি
১৫ জুলাই ২০২৬, ৭:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এনায়েতপুরে ছাত্র হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা দারোগ আলী গ্রেপ্তার

চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জের এনায়েতপুরে ছাত্র হত্যা মামলায় দারোগ আলী সরকার (৪৬) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১৫ জুলাই ২০২৬) সকালে জালালপুরের স্থানীয় বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দারোগ আলী সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সৈয়দপুর গ্রামের আসতুল্লাহ সরকারের ছেলে। তিনি ১৩ নং জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এনায়েতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল জালালপুর বাজারে অভিযান চালায়। অভিযানে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ২০২৪ সালের ২১ সেপ্টেম্বরের দায়েরকৃত ৩ নম্বর মামলার এজাহারভুক্ত আসামি দারোগ আলীকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান বলেন, “আওয়ামী লীগ নেতা দারোগ আলীকে জুলাই আন্দোলনের ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরে দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোণায় ৭ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী আটক

এনায়েতপুরে ছাত্র হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা দারোগ আলী গ্রেপ্তার

মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, আসামি ধরার খরচের নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

দুই দিনে কমলো ৪,৩৭৪ টাকা, আজ দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা

প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়ার অভিযোগ, সমালোচনার মুখে যশোরের জামায়াত নেতা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী

রংপুর রেঞ্জে জুন মাসের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত দিনাজপুরের এসপি জেদান আল মুসা

দিনাজপুরে এইচএসসি পরীক্ষার্থীদের রেলপথ অবরোধ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

নজরুল ইসলাম খানের সঙ্গে জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

নেত্রকোণায় নিখোঁজ স্কুলছাত্রী ট্রেন থেকে অচেতন অবস্থায় উদ্ধার, তদন্তে পুলিশ

নওগাঁয় ডাবের পানিতে চেতনানাশক মেশানো সেই প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১০

মিঠাপুকুরে মাদকবিরোধী অভিযান: ৩ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

১১

নগরকান্দায় মোবাইল কোর্টের অভিযান, বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

১২

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেলকুচি শাহীন স্কুলের গৌরবময় সাফল্য

১৩

সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন আল্ট্রাসনোগ্রাম সেবা চালু, খুশি রোগীরা

১৪

দিনাজপুরে বিজিবির অভিযান, ৩ লাখ ৪১ হাজার টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

১৫

সুন্দরবনে কুখ্যাত ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ

১৬

রাজশাহীতে বাস চলাচল বন্ধ: নির্বাচন কমিটি নিয়ে ডিসির সাথে বিরোধ

১৭

নেত্রকোনায় প্রাইভেটকারে মাদক পাচার, ১১৯০ পিস ইয়াবাসহ আটক ৪

১৮

নির্বাচন কমিটি গঠন নিয়ে ডিসির সঙ্গে বিরোধ, রাজশাহীতে বাস চলাচল বন্ধ

১৯

মাগুরায় আড়াই কেজির বেশি গাঁজাসহ আটক ১, মামলা প্রক্রিয়াধীন

২০